CACCO

Vision

A self-reliant Christian society through a strong cooperative movement.

মিশন

দেশের খ্রিস্টান সমবায় সমিতিসমূহের মধ্যে নিবিড় যোগসূত্র স্থাপন, কারিগরি সহযোগিতা প্রদান, নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও তথ্যের আদান-প্রদানের মাধ্যমে কার্যকর ও অর্থবহ সমবায় আন্দোলন গড়ে তুলে আর্থিকভাবে সক্ষম ও মর্যাদাশীল খ্রিস্টান সমাজ প্রতিষ্ঠা করা।

Mission

Establishing a financially capable and dignified Christian society by developing an effective and meaningful cooperative movement by establishing close links between the Christian cooperative societies of the country, providing technical cooperation, making the best use of own resources and sharing information

লক্ষ্য ও উদ্দেশ্য

০১

বাংলাদেশের সকল প্রাথমিক খ্রিস্টান সমবায় সমিতির মধ্যে সমবায় মূল্যবোধ ও নীতির প্রতি নিষ্ঠা বজায় রেখে আন্তঃপ্রজন্মীয় সংহতিকে গুরুত্ব দেয়া, বৃহত্তর ঐক্য ও সংহতি স্থাপন এবং একটি উন্নত, টেকসই ও মর্যাদাশীল খ্রিস্টিয় সমাজ প্রতিষ্ঠা করা।

০২

খ্রিস্টান সমবায় সমিতিসমূহের খেলাপী ঋণের তালিকা আদান-প্রদান করে ঋণ খেলাপী রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

০৩

সদস্যদের সামগ্রিক আর্থিক সমৃদ্ধি ও সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন ধরণের আলোচনা সভা, শিক্ষা-সেমিনার, প্রশিক্ষণ, ওয়ার্কশপ, কনফারেন্স ইত্যাদির আয়োজন করা।

০৪

প্রাথমিক খ্রিস্টান সমবায় সমিতিসমূহের নেতৃবৃন্দের মধ্যে যোগাযোগের মাধ্যমে বৃহত্তর ঐক্য স্থাপন করা ও আন্ত:যোগাযোগ রক্ষা করা।

০৫

প্রাথমিক খ্রিস্টান সমবায় সমিতিসমূহের হিসাব সেবা এবং অভ্যন্তরীণ বার্ষিক অডিট সেবা প্রদান করা।

০৬

সমবায় সমিতিসমূহের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় সকলকে অনুপ্রাণিত ও উৎসাহিত করা এবং এক্ষেত্রে সকলের আর্থিক প্রবেশাধিকার, জেন্ডার সমতা, যুব ও নারীদের অন্তর্ভুক্তি।

০৭

একটি উদ্ভাবনী সহায়ক জলবায়ু ব্যবস্থাপনা সংস্কৃতি চর্চা গড়ে তোলা এবং সমবায়গুলির ডিজিটালাইজেশনে অবদান রাখা।

০৮

সমবায় বিষয়ক নিত্য-নতুন শিক্ষা, গবেষণা ও কলা-কৌশল প্রকাশ এবং প্রসারের সংস্কৃতি গড়ে তোলা।

Goals and Objectives

01

To establish greater unity and solidarity among all primary Christian cooperative societies in Bangladesh by upholding cooperative values and principles, emphasizing intergenerational cohesion, and building an advanced, sustainable, and dignified Christian community.

02

To exchange lists of loan defaulters among Christian cooperative societies and take necessary measures to prevent loan default.

03

To organize various discussion meetings, educational seminars, trainings, workshops, and conferences to enhance the overall financial prosperity and capacity of members.

04

To strengthen greater unity and maintain effective communication among the leaders of primary Christian cooperative societies.

05

To provide accounting services and conduct annual internal audit services for primary Christian cooperative societies.

06

To inspire and encourage all cooperatives to establish transparency, accountability, and good governance, while ensuring financial inclusion, gender equality, and the participation of youth and women.

07

To cultivate an innovative and supportive climate management culture and contribute to the digitalization of cooperatives.

08

To develop and promote a culture of continuous learning, research, and dissemination of new knowledge and techniques related to cooperatives.

মূল্যবোধসমূহ

০১

সততা: আমরা আমাদের সকল কাজে, চিন্তায় এবং চেতনায় সৎ থাকবো।

০২

ঐক্য: আমরা সামগ্রিক ঐক্যে বিশ্বাসী।

০৩

স্বচ্ছতা ও জবাবদিহিতা: আমদের সিদ্ধান্তে এবং গৃহীত কার্যক্রমে সকল ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবো।

০৪

সামাজিক দায়বদ্ধতা: জেন্ডার সমতা, প্রকৃতি ও পরিবেশ এবং সামাজিক মৌলিক বিষয়সমূহে সমভাবে দায়বদ্ধ।

০৫

উদ্ভাবনী হওয়া: আমরা সকল ক্ষেত্রে নতুন উদ্ভাবনকে চর্চা করি।

০৬

তত্ত্বাবধানকারী: আমরা আমাদের হাতে স্থিত সকল সম্পদের উপযুক্ত তত্ত্বাবধানকারী।

০৭

সদস্যদের মূল্য দেয়া: সকল কিছুর পূর্বে আমরা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মূল্য দেই এবং সদস্যদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সদা প্রস্তুত।

Core Values

01

Integrity: We will remain honest in all our actions, thoughts, and commitments.

02

Unity: We believe in collective unity.

03

Transparency and Accountability: We will ensure transparency and accountability in all our decisions and implemented activities.

04

Social Responsibility: We are equally responsible for gender equality, nature and the environment, and fundamental social issues.

05

Innovation: We practice and promote innovation in all areas.

06

Stewardship: We act as responsible stewards of all resources entrusted to us.

07

Valuing Members: Above all, we value people as the finest creation and are always prepared to ensure the highest level of service to our members.