আমাদের খ্রীষ্টান সমবায় সমিতিসমূহের খেলাপী ঋণ প্রতিরোধ করতঃ একটি মর্যাদাশীল খ্রীষ্টীয় সমাজ বির্নিমাণে ১ মে, ২০০৭ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লিঃ। খেলাপী ঋণ প্রতিরোধ এর মূল লক্ষ্য হলেও খ্রীষ্টান সমবায় সমিতিসমূহের গুণগত মান উন্নয়নে ১৮ বছরের ও অধিক সময় যাবৎ সগৌরবে কার্যক্রম পরিচালনা করেছে কাক্কো লিঃ। আমরা বর্তমান ব্যবস্থাপনা পরিষদ গত ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে নির্বাচিত হয়ে ২৮ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে দায়িত্বভার গ্রহণ করেছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিগত সকল বোর্ডকে বিশেষ করে বিদায়ী চেয়ারম্যান মিঃ পংকজ গিলবার্ট কস্তা’কে, যাঁর সুযোগ্য নেতৃত্বে কাক্কো আজকে এ পর্যায়ে এসে উপনীত হয়েছে।
বর্তমানে ৬০টি পূর্ণ সদস্য সমিতি নিয়ে সারা বাংলাদেশের মধ্যে কাক্কো’র কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৯ জুলাই, ২০১২ খ্রিস্টাব্দে সমবায় অধিদপ্তরে নিবন্ধনকালে কাক্কো’র কর্মএলাকা নির্ধারণ করে দেয়া ছিল শুধুমাত্র ঢাকা বিভাগ পর্যন্ত। পরবর্তীতে, ৫ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক মহোদয়ের আদেশ নং-০৩ এর মাধ্যমে ঢাকা বিভাগের পাশাপাশি ময়মনসিংহ বিভাগও কাক্কো’র কর্মএলাকা হিসেবে অনুমোদন লাভ করে। এর মাধ্যমে কাক্কো লিঃ বিভাগ ছাড়িয়ে জাতীয় পর্যায়ে পা রাখে। বিগত ২০ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক মহোদয়ের আদেশ নং-৪৭.৬১.০০০০.০৬৫.৩৩.০০৩.১৬.৬৩/১(৭৬) এর মাধ্যমে সমগ্র বাংলাদেশ কাক্কো’র কর্মএলাকা হিসেবে অনুমোদন লাভ করেছে। ইতিমধ্যে কাক্কো এসোসিয়েশন অব এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়স্ (আকু)’র এসোসিয়েট সদস্যপদ লাভ করেছে। বর্তমানে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে সমবায়ের আলো ছড়িয়ে দিতে সগৌরবে কাজ করছে কাক্কো লিঃ। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সকল খ্রীষ্টান সমবায় সমিতির জাতীয় ফেডারেশন হিসেবে কাক্কো লিঃ-কে সুদৃঢ়ভাবে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
আমাদের খ্রীষ্টান সমবায় সমিতিসমূহের খেলাপী ঋণ প্রতিরোধ করতঃ একটি মর্যাদাশীল খ্রীষ্টীয় সমাজ বির্নিমাণে ১ মে, ২০০৭ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লিঃ। খেলাপী ঋণ প্রতিরোধ এর মূল লক্ষ্য হলেও খ্রীষ্টান সমবায় সমিতিসমূহের গুণগত মান উন্নয়নে ১৮ বছরের ও অধিক সময় যাবৎ সগৌরবে কার্যক্রম পরিচালনা করেছে কাক্কো লিঃ। আমরা বর্তমান ব্যবস্থাপনা পরিষদ গত ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে নির্বাচিত হয়ে ২৮ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে দায়িত্বভার গ্রহণ করেছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিগত সকল বোর্ডকে বিশেষ করে বিদায়ী চেয়ারম্যান মিঃ পংকজ গিলবার্ট কস্তা’কে, যাঁর সুযোগ্য নেতৃত্বে কাক্কো আজকে এ পর্যায়ে এসে উপনীত হয়েছে।
বর্তমানে ৫৮টি পূর্ণ সদস্য সমিতি নিয়ে সারা বাংলাদেশের মধ্যে কাক্কো’র কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৯ জুলাই, ২০১২ খ্রিস্টাব্দে সমবায় অধিদপ্তরে নিবন্ধনকালে কাক্কো’র কর্মএলাকা নির্ধারণ করে দেয়া ছিল শুধুমাত্র ঢাকা বিভাগ পর্যন্ত। পরবর্তীতে, ৫ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক মহোদয়ের আদেশ নং-০৩ এর মাধ্যমে ঢাকা বিভাগের পাশাপাশি ময়মনসিংহ বিভাগও কাক্কো’র কর্মএলাকা হিসেবে অনুমোদন লাভ করে। এর মাধ্যমে কাক্কো লিঃ বিভাগ ছাড়িয়ে জাতীয় পর্যায়ে পা রাখে। বিগত ২০ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক মহোদয়ের আদেশ নং-৪৭.৬১.০০০০.০৬৫.৩৩.০০৩.১৬.৬৩/১(৭৬) এর মাধ্যমে সমগ্র বাংলাদেশ কাক্কো’র কর্মএলাকা হিসেবে অনুমোদন লাভ করেছে। ইতিমধ্যে কাক্কো এসোসিয়েশন অব এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়স্ (আকু)’র এসোসিয়েট সদস্যপদ লাভ করেছে। বর্তমানে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে সমবায়ের আলো ছড়িয়ে দিতে সগৌরবে কাজ করছে কাক্কো লিঃ। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সকল খ্রীষ্টান সমবায় সমিতির জাতীয় ফেডারেশন হিসেবে কাক্কো লিঃ-কে সুদৃঢ়ভাবে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
কাক্কো’র দীর্ঘদিনের স্বপ্ন ছিল নিজস্ব একটি অফিস প্রতিষ্ঠা করা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, ইতিমধ্যে স্বপ্নটি বাস্তবে রূপ নিয়েছে। কাক্কো ঢাকার মনিপুরীপাড়ায় নিজস্ব একটি অফিস ফ্ল্যাট ক্রয় করেছে, যা ১৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ তারিখে সম্পূর্ণ মূল্য পরিশোধ পূর্বক রেজিস্ট্রেশন করে বুঝে নেওয়া হয়েছে এবং ১৮ জুন, ২০২২ খ্রিস্টাব্দ তারিখে শুভ উদ্বোধন করা হয়েছে। সুন্দর ও সুসজ্জিত নিজস্ব ফ্ল্যাটে ১ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ থেকে নিয়মিত অফিস কার্যক্রম চালু রয়েছে।
আমি আনন্দের সাথে আপনাদের জানাতে চাই যে, সিলেটে অনুষ্ঠিত কাক্কো’র ৫ম ওপেন ফোরামে ১৩ দফা ঘোষণাপত্র গৃহীত ও অনুমোদিত হয়েছে। তন্মধ্যে একটি দফা ছিল নিজস্ব অফিস ভবন ও ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা। দফাটি বাস্তবায়নের জন্য বর্তমান ব্যবস্থাপনা কমিটি কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে সম্ভাব্য কিছু জমি পরিদর্শন করতঃ গাজীপুর জেলার পারোয়ান মৌজার ভাসানিয়া গ্রামে ১০ বিঘা জমি বায়নাসহ রেজিষ্ট্রি সম্পন্ন করা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই আমরা নিজস্ব অফিস ভবন ও ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা কার্যক্রম শুরু করতে পারবো। এছাড়াও ১১তম বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত এবং কাক্কো’র ২য় ত্রি-বার্ষিক এবং পরিপ্রেক্ষিত পরিকল্পনা মোতাবেক বিনিয়োগ কার্যক্রমের আওতায় চলতি অর্থবছরে জমি প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে। ইতিমধ্যে গাজীপুর, কালগিঞ্জ-এর পরোয়ান মৌজা, মঠবাড়ী মৌজা ও নাগরী মৌজায় প্রায় ৩০ বিঘা জমি ক্রয় করা হয়েছে। সমবায় সমিতিসমূহকে উৎপাদনমূখী কাজে উৎসাহিত করার লক্ষ্যে উল্লেখিত জমিতে কাক্কো গবাদিপ্রাণী খামার প্রতিষ্ঠা করা হয়েছে। খামারে গবাদিপ্রাণী ও মাছ চাষের পাশাপাশি এক হাজার ফলের গাছ রোপন করা হয়েছে, ধান, আদা, চুইঝালসহ বিভিন্ন শাক-সবজি আবাদ করা হচ্ছে। এতে করে উৎপাদনমূখী কাজের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ও সক্রিয় অবদান রাখছে কাক্কো লিঃ। ঢাকা’র অদূরে নারায়নগঞ্জ জেলায় অবস্থিত পূর্বাচল প্রবাসী পল্লীতে ৩ কাঠা সাইজের ২৪টি প্লট এবং ঢাকা মাওয়া সিটি’তে ১০টি ক্রয় করা হয়েছে।
খেলাপী ঋণ প্রতিরোধে চলমান রয়েছে কাক্কো ক্রেডিট মনিটরিং সিস্টেম (সিসিএমএস) কার্যক্রম। সদস্য সমিতিসমূহের ঋণ প্রদান ব্যবস্থা ও আমাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সমন্বয়ে স্বল্পতম সময়ে সহজ সার্ভিস পাওয়ার উপযোগী করে কাক্কো ক্রেডিট মনিটরিং সিস্টেম (সিসিএমএস) সফট্ওয়্যার তৈরী করা হয়েছে। সফট্ওয়্যারটি অনলাইন ডাটাবেস ভিত্তিক হওয়ায় যেকোন সময় যেকোন স্থান থেকে ব্যবহার করা সম্ভব হচ্ছে। নিরবিচ্ছিন্নভাবে সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক নিজস্ব সার্ভার চালু রাখা হয়েছে। ইতিমধ্যে ১৮টি সদস্য সমিতি সফট্ওয়্যারটির অন্তর্ভূক্ত হয়ে নিয়মিত সেবা গ্রহণ করছে। কাক্কো’র সকল সদস্য সমিতিকে সফট্ওয়্যারটির সাথে যুক্ত হয়ে নিজেদের নেটওয়ার্ক বৃদ্ধিসহ নিজ নিজ সমিতিকে ঋণ ঝুঁকি মুক্ত রাখতে সবিনয় আহ্বান জানাচ্ছি।
আমাদের খ্রীষ্টান সমিতিগুলো দিন দিন বড় হচ্ছে এবং আধুনিক সফট্ওয়্যার প্রযুক্তি গ্রহণ করছে। কিন্তু অনেক সমিতি সফট্ওয়্যার পরিচালনায় যথেষ্ট দক্ষ না হওয়ায় বা প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় সফট্ওয়্যারের মাধ্যমে সঠিক পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করতে পারছে না। ফলে, সমিতির ম্যানুয়াল হিসাব ও সফট্ওয়্যার হিসাবের মধ্যে গড়মিল পরিলক্ষিত হচ্ছে। এই সমস্যা সমাধানে সমিতির হিসাব-নিকাশ কার্যক্রমের স্বচ্ছতা ও নির্ভুলতা যাচাইয়ের জন্য কাক্কো সুনামের সাথে অভ্যন্তরীণ নিরীক্ষা ও হিসাব সেবা কার্যক্রম পরিচালনা করছে। সমিতির চাহিদামতো সফট্ওয়্যার এবং ম্যানুয়াল উভয় পদ্ধতিতেই নিরীক্ষা কার্য সম্পাদন করে থাকে কাক্কো লিঃ। সদস্য সমিতির পাশাপাশি বাইরের সমিতিতেও আমাদের অভ্যন্তরীণ নিরীক্ষা ও হিসাব সেবার অনেক চাহিদা রয়েছে। একইসাথে জানাচ্ছি যে, আমাদের সদস্য সমিতিসমূহের বিধিবদ্ধ নিরীক্ষা অনুমোদন গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পুনরায় আবেদন করা হয়েছে।
সমবায় সমিতি/ক্রেডিট ইউনিয়নকে টেকসই, শক্তিশালী ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে সমবায় সমিতির নেতৃবৃন্দ, সমবায় কর্মী, ছাত্র-ছাত্রী এবং সম্ভাব্য যুব নেতৃবৃন্দকে নিয়ে নিয়মিত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। আমাদের প্রশিক্ষণের বিষয়সমূহ হচ্ছে সমবায় সমিতির ব্যবস্থাপনা, হিসাব ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, কর্মী দক্ষতা উন্নয়ন, অফিস ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রোডাক্ট উন্নয়ন ও বিপণন ব্যবস্থাপনা। নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ হলে সমবায় ডিপ্লোমা কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে। আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের ১৩টি প্রশিক্ষ মডিউল ইতিমধ্যে সমবায় অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হয়েছে। চলমান এই প্রশিক্ষণের পাশাপাশি সমিতির চাহিদামতো বিভিন্ন ধরণের কাস্টমাইজড্ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
হিসাব কার্যক্রম পরিচালনায় বর্তমানে প্রায় সকল সমিতিতেই একাউন্টিং সফট্ওয়্যার ব্যবহার করা হচ্ছে। তবে, বাজারে যে সকল সফট্ওয়্যার চলমান রয়েছে তন্মধ্যে সকল সফট্ওয়্যারেরই কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফলে, বহুদিন থেকেই আমাদের সমবায় সমিতি বান্ধব একটি পূর্ণাঙ্গ সফট্ওয়্যারের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। এই সমস্যা সমাধানে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা একটি পূর্ণাঙ্গ সফট্ওয়্যার তৈরী করেছে এবং কাক্কো’র সাথে অংশীদারিত্বের ভিত্তিতে সকল সমবায় সমিতিতে সফট্ওয়্যারটি সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সফট্ওয়্যারটিতে হিসাব কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি সমবায় সমিতির সকল ধরণের অপারেশনাল কার্যক্রমও পরিচালনা করা যাবে। সফট্ওয়্যারটি সহজেই বোধগম্য এবং বর্তমান সময়ের সকল অত্যাধুনিক ব্যাংকিং ফিচার যুক্ত করায় সমিতির কার্যক্রম পরিচালনা করা অনেক সহজ হবে।
সদস্য সমিতির স্বার্থ সুরক্ষায় কাক্কো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের নিয়মিত কার্য সদস্য সমিতি হতে বিভিন্ন মেয়াদী আমানত গ্রহণ ও ঋণ বিনিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। বিগত সময়ে আপনারা দেখেছেন যে, কাক্কো’র হিসাব-নিকাশ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয় এবং মুনাফার অংশ সদস্যদের মধ্যেই বন্টন করা হয় বিধায় কাক্কো’তে বিনিয়োগ করা ঝুঁকি মুক্ত ও অধিক লাভজনক। কাক্কো’তে অধিক বিনিয়োগের পাশাপাশি আমাদের চলমান সার্ভিসসমূহ গ্রহণ করার জন্য সকলকে সবিনয় আহ্বান জানাচ্ছি।
সকলের সহযোগিতায় এগিয়ে যাক কাক্কো লিঃ, হয়ে উঠুক সকল খ্রীষ্টান সমবায় সমিতির যোগ্য অভিভাবক।
শুভেচ্ছাসহ-
টুটুল পিটার রড্রিকস্
চেয়ারম্যান, কাক্কো লিঃ
The Central Association of Christian Cooperatives (CACCO) Ltd. was established on May 1, 2007, with the aim of preventing loan default in our Christian cooperative societies and building a dignified Christian society. Although the prevention of defaulted loans was the primary objective, CACCO Ltd. has been proudly working for over 18 years to enhance the quality of Christian cooperatives. We, the current Management Committee, were elected on June 20, 2025, and officially assumed office on June 28, 2025. We extend our heartfelt gratitude and thanks to all previous Boards, especially to the outgoing Chairman Mr. Pankaj Gilbert Costa, under whose capable leadership CACCO has reached its present stage.
Currently, CACCO operates with 60 full member societies across Bangladesh. At the time of registration with the Department of Cooperatives on July 19, 2012, CACCO’s operational area was confined to Dhaka Division only. Later, on January 5, 2023, through Order No. 03 of the Honorable Registrar and Director General of the Department of Cooperatives, Mymensingh Division was added to CACCO's operational area alongside Dhaka Division. This allowed CACCO to extend beyond a regional body into a national-level institution. Most notably, on March 20, 2024, through Order No. 47.61.0000.065.33.003.16.63/1(76), the Department of Cooperatives approved the entire country as CACCO’s operational area. CACCO has already become an associate member of the Association of Asian Confederation of Credit Unions (ACCU). It is now actively working to spread the spirit of cooperatives both nationally and internationally. We believe that as the national federation of all Christian cooperatives in Bangladesh, CACCO will continue to grow stronger through united efforts.
The Central Association of Christian Cooperatives (CACCO) Ltd. was established on May 1, 2007, with the aim of preventing loan default in our Christian cooperative societies and building a dignified Christian society. Although the prevention of defaulted loans was the primary objective, CACCO Ltd. has been proudly working for over 18 years to enhance the quality of Christian cooperatives. We, the current Management Committee, were elected on June 20, 2025, and officially assumed office on June 28, 2025. We extend our heartfelt gratitude and thanks to all previous Boards, especially to the outgoing Chairman Mr. Pankaj Gilbert Costa, under whose capable leadership CACCO has reached its present stage.
Currently, CACCO operates with 60 full member societies across Bangladesh. At the time of registration with the Department of Cooperatives on July 19, 2012, CACCO’s operational area was confined to Dhaka Division only. Later, on January 5, 2023, through Order No. 03 of the Honorable Registrar and Director General of the Department of Cooperatives, Mymensingh Division was added to CACCO's operational area alongside Dhaka Division. This allowed CACCO to extend beyond a regional body into a national-level institution. Most notably, on March 20, 2024, through Order No. 47.61.0000.065.33.003.16.63/1(76), the Department of Cooperatives approved the entire country as CACCO’s operational area. CACCO has already become an associate member of the Association of Asian Confederation of Credit Unions (ACCU). It is now actively working to spread the spirit of cooperatives both nationally and internationally. We believe that as the national federation of all Christian cooperatives in Bangladesh, CACCO will continue to grow stronger through united efforts.
A long-cherished dream of CACCO was to establish its own office. You may already know that this dream has come true. CACCO has purchased its own office flat in Monipuripara, Dhaka. The full payment and registration were completed on June 15, 2022, and the office was officially inaugurated on June 18, 2022. Regular office operations have been running from this beautifully decorated office since January 1, 2022.
I am pleased to inform you that the 5th Open Forum of CACCO, held in Sylhet, approved a 13-point declaration. One of these points was to establish a permanent office building and training institute. The current Management Committee has initiated work on this goal. Already, 10 bighas of land have been purchased, including advance and registration, in Bhashania village, Paroan Mouza of Gazipur district after inspecting several potential plots. We hope to begin the construction of the office and training institute soon. In line with the decision of the 11th Annual General Meeting and CACCO’s 2nd triennial and strategic plan, investment activities have been launched this fiscal year. Around 30 bighas of land have already been purchased in Paroan Mouza, Mathbari Mouza, and Nagori Mouza of Kaliganj, Gazipur. To encourage member cooperatives in productive ventures, CACCO has established a livestock farm on this land. Alongside livestock and fish farming, 1,000 fruit trees have been planted, and various crops such as paddy, ginger, and “chuijhal” are being cultivated. These initiatives contribute to both productive enterprise and environmental conservation. Additionally, 24 plots (each 3 katha in size) have been purchased at Purbachal Probashi Palli in Narayanganj, and 10 plots have been bought at Dhaka-Mawa City.
To prevent loan default, CACCO has implemented the CACCO Credit Monitoring System (CCMS). Based on our loan disbursement knowledge and experience, a user-friendly, online database software has been developed to deliver quick and efficient services. The software is accessible anytime, anywhere, and is hosted on CACCO’s own server. Currently, 18 member cooperatives are regularly using the software. We earnestly invite all member cooperatives to adopt the system to expand their networks and minimize loan risks.
Our Christian cooperatives are growing day by day and adopting modern software technology. However, many cooperatives are not yet skilled in software operation or lack necessary training, resulting in discrepancies between manual and software accounts. To address this issue, CACCO is conducting internal audits and accounting services with great reputation to ensure transparency and accuracy. These audits are performed both manually and digitally as per the cooperative’s needs. There is high demand for these services from both member and non-member cooperatives. We’ve also reapplied to the relevant office for approval to conduct statutory audits.
To make cooperatives/credit unions sustainable, strong, and self-reliant, CACCO is regularly organizing quality training using modern technology for cooperative leaders, workers, students, and prospective youth leaders. Our training topics include management, accounting, loan management, financial management, leadership development, human resource development, staff skill improvement, office management, risk management, product development, and marketing. Once our own training institute is established, we plan to launch a Diploma in Cooperatives. We are pleased to share that 13 of our training modules have already been approved by the Department of Cooperatives. In addition to ongoing training, customized trainings are also being conducted as per the needs of cooperatives.
Most cooperatives are now using accounting software for financial management. However, existing market software have limitations. For a long time, there has been a need for a cooperative-friendly, comprehensive solution. To address this, The Christian Cooperative Credit Union Ltd., Dhaka has developed a complete software solution in partnership with CACCO to serve all cooperatives. This software will manage not only accounting but all operational functions of a cooperative. Its user-friendliness and inclusion of modern banking features will make operations significantly easier.
CACCO is tirelessly working to protect the interests of its member cooperatives. We are regularly accepting fixed deposits from member cooperatives and running loan investment programs. You’ve seen that CACCO ensures 100% transparency in its accounts and shares profits with its members, making investments safe and highly profitable. We humbly call upon everyone to invest more in CACCO and use our ongoing services.
With everyone’s cooperation, may CACCO Ltd. move forward and become the worthy guardian of all Christian cooperatives.
Regards-
Tutul Peter Rodrigues
Chairman, CACCO Ltd
1. Savings account will be automatically opened at the time of membership opening.
2. Mandatory Deposit - Minimum 5 thousand taka per annum.
3. Any amount can be deposited as often as desired during office hours.
4. Money can be deposited through cash, bank cheque, bank transfer, pay-order etc.
5. Annual interest rate is 6%.
6. Any amount can be withdrawn through application during office hours.
CACCO Ltd. is conducting inter-loan, liquidity loan, own land purchase and office building construction loan and manufacturing/professional loan programs as per the needs of the member societies respectively.
| Sl No. | Type of loan | Interest rate | Ceiling | Comment |
|---|---|---|---|---|
| 1 | General Loan | 14% | Maximum 15 crore Taka | Inter: lending activities and Liquidity loan activities. |
| 2 | Business loans | 16% | Maximum 15 crore Taka | Land purchase and office building construction loan program; Production Oriented/Professional Loan Scheme. |
| 3 | Special Loans – For Urgent Needs | 15% | Maximum 15 crore Taka | Inter lending activities and Liquidity loan activities. |
1) 10 times of the shares and Savings and 50 percent of the society's own total assets as a maximum loan of 15 crore taka.
2) Number of installments - 24 installments up to Tk 2 crore, 36 installments up to Tk 5 crore and 60 installments up to Tk 15 crore.
3) Loan installments can be paid through cash, bank deposit, bank cheque, demand draft (DD) or telegraphic transfer (TT).
1. In case of general loans and business loans up to Taka 5 Crores, charge is Taka 3,000/- and above Taka 5,000/-.
2. Special loans (for urgent needs) in case of loans up to Taka 5 Crores, charge is Taka 10,000/- and above Taka 15,000/-.
Failure to pay the loan installments within 15 days of the due date will incur a fine of 10% on the outstanding interest.
1. The loan applicant society must be a regular member of CACCO Ltd. The general membership of the society should be at least 100 people.
2. At least six months must have passed since becoming a regular member of CACCO Ltd.
3. There should be a decision in the board meeting regarding taking loans.
4. The operation of the credit committee of the member society should be regular.
5. The society shall have paid employees for its day-to-day operations and execution.
6. Must be connected to CACCO Credit Monitoring System (CCMS) software.
7. Proper accounting procedures, usage of accounts ledger and monthly statement of accounts should be prepared and published regularly.
8. To use and maintain the loan register containing the details of the loanees.
9. The non-performing loan ratio should be at or below 10%.
10. CACCO's annual general meeting must be attended regularly.
11. Regular participation in education/training seminars, workshops organized by CACCO Ltd.
12. The information must maintain about the source of funds of the members, and in special cases it should give to CACCO if requested.
13. Accounts of the respective societies should be submitted to the CACCO office after every 6 months during the loan period.
| SL | Tenure | Rate of Interest |
|---|---|---|
| 1 | for 1 year term | 11.40% |
| 2 | for 2 year term | 11.90% |
| 3 | for 3 year term | 12.40% |
| 4 | for 4 year term | 12.90% |
| 5 | for 5 year term | 13.65% |
| SL | Amount | Tenure | Rate of Interest | Half Yearly payment |
|---|---|---|---|---|
| 1 | 1 lac and any amount in multiples thereof | for 3 year term | 12.15% | 6,075.00 |
| 2 | 1 lac and any amount in multiples thereof | for 5 year term | 12.75% | 6,375.00 |
| SL | Amount | Tenure | Rate of Interest | Payment at the end |
|---|---|---|---|---|
| 1 | 10 thousand and any amount in multiples thereof | for 5 year term | 9.50% | 7,70,200.00 |
| 2 | 10 thousand and any amount in multiples thereof | for 10 year term | 10.00% | 20,65,500.00 |
১। সদস্যপদ খোলার সময় সয়ংক্রিয়ভাবে সঞ্চয়ী হিসাব খোলা হবে।
২। আবশ্যিক জমা - বছরে নূন্যতম ৫ হাজার টাকা।
৩। অফিস চলাকালে যতবার ইচ্ছা যেকোন পরিমাণ অর্থ জমা করা যাবে।
৪। নগদ অর্থ, ব্যাংক চেক, ব্যাংক ট্রান্সফার, পে-অর্ডার ইত্যাদি মাধ্যমে অর্থ জমা দেয়া যাবে।
৫। বাৎসরিক সুদ প্রদানের হার ৬%।
৬। অফিস চলাকালে আবেদনের মাধ্যমে যেকোন পরিমাণ অর্থ উত্তোলন করা যাবে।
সদস্য সমিতির চাহিদা অনুযায়ী কাককো লিঃ যথাক্রমে- আন্ত: ঋণ, লিক্যুইডিটি ঋণ, নিজস্ব জমি ক্রয় এবং অফিস গৃহ নির্মাণ ঋণ ও উৎপাদন মূখী/পেশাজীবি ঋণ কার্যক্রম পরিচালনা করছে।
| ক্রমিক নং | ঋণের ধরণ | সুদের হার | সিলিং | মন্তব্য |
|---|---|---|---|---|
| ১ | সাধারণ ঋণ | ১৪% | সর্বোচ্চ ১৫ কোটি টাকা | আন্ত: ঋণ কার্যক্রম ও লিক্যুইডিটি ঋণ কার্যক্রম। |
| ২ | ব্যবসায় ঋণ | ১৬% | সর্বোচ্চ ১৫ কোটি টাকা | জমি ক্রয় এবং অফিস গৃহ নির্মাণ ঋণ কার্যক্রম; উৎপাদন মূখী/পেশাজীবি ঋণ কার্যক্রম। |
| ৩ | বিশেষ ঋণ - জরুরী প্রয়োজনে | ১৫% | সর্বোচ্চ ১৫ কোটি টাকা | আন্ত: ঋণ কার্যক্রম ও লিক্যুইডিটি ঋণ কার্যক্রম। |
১) শেয়ার এবং সঞ্চয়ের ১০ গুণ ও সমিতির নিজস্ব মোট সম্পদের ৫০ ভাগ হিসেবে সর্বোচ্চ ১৫ কোটি টাকা ঋণ প্রদান করা হয়।
২) কিস্তি সংখ্যা - ২ কোটি টাকা পর্যন্ত ২৪টি, ৫ কোটি টাকা পর্যন্ত ৩৬টি এবং ১৫ কোটি টাকা পর্যন্ত ৬০টি সমকিস্তি।
৩) ঋণের কিস্তি নগদ টাকা, ব্যাংক জমা, ব্যাংক চেক, ডিমান্ড ড্রাফ্ট (ডিডি) অথবা টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি)-র মাধ্যমে পরিশোধ করা যাবে।
১) সাধারণ ঋণ ও ব্যবসায় ঋণের ক্ষেত্রে ৫ কোটি টাকা পর্যন্ত ৩,০০০/- টাকা এবং উর্ধ্বে ৫,০০০/- টাকা।
২) বিশেষ ঋণ (জরুরী প্রয়োজনে) ঋণের ক্ষেত্রে ৫ কোটি টাকা পর্যন্ত ১০,০০০/- টাকা এবং উর্ধ্বে ১৫,০০০/- টাকা।
ঋণ কিস্তি পরিশোধের তারিখের পরবর্তী ১৫ দিনের মধ্যে পরিশোধে ব্যর্থ হলে সুদ বকেয়ার উপর ১০% হরে জরিমানা দিতে হবে।
১. ঋণ আবেদনকারী সমিতিকে অবশ্যই কাককো’র একটি নিয়মিত/রেগুলার সদস্য হতে হবে। সমিতির সাধারণ সদস্য সংখ্যা কমপক্ষে ১০০ জন হতে হবে।
২. কাককো’র নিয়মিত সদস্যপদ লাভের পর কমপক্ষে ছয়মাস অতিবাহিত হতে হবে।
৩. ঋণ গ্রহণ সংক্রান্ত বিষয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত থাকতে হবে।
৪. সদস্য সমিতির ক্রেডিট কমিটির কার্যক্রম পরিচালনা নিয়মিত হতে হবে।
৫. সমিতির দৈনন্দিন কার্যনির্বাহ এবং সম্পাদনের জন্য বেতনভুক্ত কর্মচারী থাকতে হবে।
৬. অবশ্যই কাককো ক্রেডিট মনিটরিং সিস্টেম (সিসিএমএস) সফটওয়্যার-এর সাথে সংযুক্ত থাকতে হবে।
৭. যথাযথ হিসাব পদ্ধতি, হিসাব বহি ব্যবহার ও মাসিক হিসাব বিবরণী নিয়মিত প্রস্তুত ও প্রকাশ করতে হবে।
৮. ঋণ গ্রহীতাদের তথ্যাবলী সম্বলিত ঋণ বহি/রেজিষ্টার ব্যবহার এবং সংরক্ষণ করতে হবে।
৯. অনাদায়ী ঋণের হার শতকরা ১০% এর মধ্যে অথবা এর নীচে থাকতে হবে।
১০. কাককো’র বার্ষিক সাধারণ সভায় নিয়মিত যোগদান করতে হবে।
১১. কাককো আয়োজিত শিক্ষা/প্রশিক্ষণ সেমিনার, কর্মশালায় নিয়মিত অংশগ্রহণ করতে হবে।
১২. সমিতির সদস্যদের অর্থের উৎস সম্পর্কে তথ্য সংরক্ষণ করতে হবে এবং বিশেষ ক্ষেত্রে কাককো চাইলে দিতে হবে।
১৩. ঋণ চলাকালীন সময়ে ৬ মাস পর পর সংশ্লিষ্ট সমিতির একাউন্টস কাককো অফিসে জমা করতে হবে।
১) এই প্রকল্প আমানতকারী সমিতিকে সুবিধামতো একটি নির্দিষ্ট সময়ের জন্য উচ্চহারে সুদ উপার্জনে সহায়তা করে।
২) জরুরী প্রয়োজনে যে কোন সময় আমানত উত্তোলন করা যাবে; তবে ৬ মাসের কম সময়ের জন্য কোন সুদ প্রদান করা হবে না এবং এর উর্ধ্বে সময়ের জন্য নীতিমালা অনুযায়ী সুদ প্রদান করা হবে।
৩) স্থায়ী আমানতের মেয়াদকাল ও সুদের হার :
| ক্রমিক নং | মেয়াদকাল | সুদের হার |
|---|---|---|
| ১ | ১ বৎসর মেয়াদী | ১১.৪০% |
| ২ | ২ বৎসর মেয়াদী | ১১.৯০% |
| ৩ | ৩ বৎসর মেয়াদী | ১২.৪০% |
| ৪ | ৪ বৎসর মেয়াদী | ১২.৯০% |
| ৫ | ৫ বৎসর মেয়াদী | ১৩.৬৫% |
১) ৫ বৎসর ৯ মাসে আমানতের পরিমাণ দ্বিগুণ হয়।
২) এই প্রকল্প আমানতকারী সমিতিকে সুবিধামতো একটি নির্দিষ্ট সময়ের জন্য উচ্চহারে সুদ উপার্জনে সহায়তা করে।
৩) জরুরী প্রয়োজনে যে কোন সময় আমানত উত্তোলন করা যাবে; তবে ৬ মাসের কম সময়ের জন্য কোন সুদ প্রদান করা হবে না এবং এর উর্ধ্বে সময়ের জন্য নীতিমালা অনুযায়ী সুদ প্রদান করা হবে।
১) ৬ মাস অন্তর অন্তর মুনাফা প্রদান করা হয়।
২) এই প্রকল্প আমানতকারী সমিতিকে ৬ মাস অন্তর অন্তর নির্দিষ্ট সময়ের জন্য উচ্চহারে সুদ উপার্জনে সহায়তা করে।
৩) জরুরী প্রয়োজনে যে কোন সময় আমানত উত্তোলন করা যাবে; তবে ৬ মাসের কম সময়ের জন্য কোন সুদ প্রদান করা হবে না এবং এর উর্ধ্বে সময়ের জন্য নীতিমালা অনুযায়ী সুদ প্রদান করা হবে।
৪) ষান্মাসিক স্থায়ী আমানত প্রকল্পের মেয়াদকাল ও সুদের হার :
| ক্রমিক নং | টাকার পরিমাণ | মেয়াদকাল | সুদের হার | ষান্মাসিক প্রদান |
|---|---|---|---|---|
| ১ | ১ লক্ষ এবং গুণিতক আকারে যে কোন এমাউন্ট | ৩ বৎসর মেয়াদী | ১২.১৫% | ৬,০৭৫.০০ |
| ২ | ১ লক্ষ এবং গুণিতক আকারে যে কোন এমাউন্ট | ৫ বৎসর মেয়াদী | ১২.৭৫% | ৬,৩৭৫.০০ |
১) প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় জমা গ্রহণ করা হয়।
২) আমানতকারী সমিতি অল্প পরিমানে প্রতিমাসে জমা করতে পারে, যা মেয়াদ শেষে বৃহৎ বিনিয়োগ তৈরী করে।
৩) অল্প পরিমাণে জমা করলেও নির্দিষ্ট সময়ের পর উচ্চহারে সুদ উপার্জনে সহায়তা করে।
৪) জরুরী প্রয়োজনে যে কোন সময় আমানত উত্তোলন করা যাবে; তবে ৬ মাসের কম সময়ের জন্য কোন সুদ প্রদান করা হবে না এবং এর উর্ধ্বে সময়ের জন্য নীতিমালা অনুযায়ী সুদ প্রদান করা হবে।
৫) মাসিক সঞ্চয় প্রকল্পের মেয়াদকাল ও সুদের হার :
| ক্রমিক নং | টাকার পরিমাণ | মেয়াদকাল | সুদের হার | মেয়াদান্তে প্রদান |
|---|---|---|---|---|
| ১ | ১০ হাজার এবং গুণিতক আকারে যে কোন এমাউন্ট | ৫ বৎসর মেয়াদী | ৯.৫০% | ৭,৭০,২০০.০০ |
| ২ | ১০ হাজার এবং গুণিতক আকারে যে কোন এমাউন্ট | ১০ বৎসর মেয়াদী | ১০.০০% | ২০,৬৫,৫০০.০০ |
৪–৫ ডিসেম্বর ২০২৫ তারিখে গাজীপুরের মঠবাড়ীস্থ স্বপ্ন কানন রিসোর্টে দি সেন্ট্রালি এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস (কাক্কো) লিমিটেড সফলভাবে ৫-বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা কর্মশালা (২০২৫–২০৩০) অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী কর্মশালায় সদস্য সমবায়গুলোর ৬০ জন নেবৃবৃন্দ ও প্রতিনিধির অত্যন্ত প্রাণবন্ত অংশগ্রহণে ভবিষ্যতমুখী এই পরিকল্পনা প্রক্রিয়া পরিচালিত হয়। মোট ২৫০ জন অংশগ্রহণকারী সক্রিয়ভাবে এই পরিকল্পনা প্রক্রিয়ায় অবদান রাখেন এবং তাঁদের মূল্যবান অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন।
এই কর্মশালাটি ছিল চার মাসব্যাপী প্রস্তুতির চূড়ান্ত ধাপ। এ সময়ে কাক্কো’র সদস্য ও সম্ভাব্য সদস্যদের মধ্যে ধারাবাহিক ফোকাস গ্রুপ আলোচনা (FGD) পরিচালনা করে। এসব FGD তৃণমূল পর্যায়ের অন্তর্দৃষ্টি সংগ্রহ, উদীয়মান চ্যালেঞ্জ শনাক্তকরণ এবং সদস্য সমবায়গুলোর প্রত্যাশা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা, চার্চ ও ফেডারেশনসহ বিভিন্ন অংশীজন তাঁদের ভাবনা ও সুপারিশ প্রদান করেন। প্রাপ্ত তথ্যের আলোকে SWOT বিশ্লেষণ, কাক্কো’র অতীত কার্যসম্পাদন পর্যালোচনা, খাতভিত্তিক প্রবণতা বিশ্লেষণ এবং আগামী পাঁচ বছরের জন্য সংস্থার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করা হয়।
সমগ্র প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অন্তর্ভুক্তিমূলক, আত্মপর্যালোচনামূলক ও অর্ন্তজাগরণমূলক, যা সমবায়ের বৃহত্তর আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।
দুই দিনের এই কর্মশালায় কাক্কো লিমিটেডের জন্য একটি পরিমার্জিত স্ট্র্যাটেজী ম্যাপ প্রণয়ন করা হয়, যা কর্মসূচীভিত্তিক উদ্দেশ্য, প্রক্রিয়াগত উদ্দেশ্য, সম্পদভিত্তিক উদ্দেশ্য এবং মানুষ ও শেখার উদ্দেশ্য হিসেবে বিন্যস্ত।
কর্মশালায় যে সকল ফলাফল অর্জিত হয়েছে—
• কাক্কো’র দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষা ও সমবায় শক্তিশালীকরণের অঙ্গীকার প্রতিফলিত করে এমন হালনাগাদ ভিশন ও মিশন বিবৃতি।
• সকল অংশীজন ও সদস্য সমবায়ের মধ্যে সমন্বিত কার্যক্রম নিশ্চিত করতে স্পষ্ট ও পরিমাপযোগ্য লক্ষ্যসমূহ।
• সততা, সদস্যকেন্দ্রিক শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও সমবায় সংহতির ওপর গুরুত্বারোপকারী শক্তিশালী মূল্যবোধসমূহ।
• ডিজিটাল রূপান্তর, ব্যবস্থাপনার উন্নয়ন, যুব সম্পৃক্ততা, সক্ষমতা বৃদ্ধি ও আর্থিকভাবে টেকসই নিশ্চিত করার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জসমূহ মোকাবিলা ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে কার্যকর কৌশল নির্ধারণ।
অংশগ্রহণকারীরা এই অংশগ্রহণমূলক পদ্ধতির জন্য ভূয়শী প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, ভিন্ন ভিন্ন অঞ্চলের নেতাদের মধ্যে মতবিনিময় ও অভিন্ন লক্ষ্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে এই কর্মশালা একটি চমৎকার সুযোগ সৃষ্টি করেছে। অভিজ্ঞ ফ্যাসিলিটেটরদের উপস্থিতি পুরো প্রক্রিয়াটিকে কাঠামোবদ্ধ ও অন্তর্দৃষ্টিসম্পন্ন করেছে, যা কৌশলগত অগ্রাধিকার ও কার্যকরী কাঠামো স্পষ্ট করতে সহায়ক হয়েছে।
কাক্কো’র চেয়ারম্যান ও সিনিয়র নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন যে, এই নতুন পরিকল্পনা বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ভিত্তিক সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য একটি দিকনির্দেশনামূলক রোডম্যাপ হিসেবে কাজ করবে। তাঁরা কৌশল বাস্তবায়নে যৌথ মালিকানার গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণ, তদারকি ও ধারাবাহিক দিকনির্দেশনার মাধ্যমে সদস্য সমবায়গুলোকে সহায়তা করার ক্ষেত্রে কাক্কো’র অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আশা ও ঐক্যের দৃঢ় প্রত্যয় নিয়ে কর্মশালাটি সমাপ্ত হয়, যেখানে অংশগ্রহণকারীরা আগামী দিনগুলোতে সমবায় লক্ষ্য ও উদ্দেশ্যসমূহকে এগিয়ে নিতে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সুস্পষ্ট কৌশলগত দিকনির্দেশনা ও অংশীজনদের শক্তিশালী সম্পৃক্ততার মাধ্যমে সদস্যদের জীবনে ইতিবাচক রূপান্তর সাধনের লক্ষ্যে নতুন প্রবৃদ্ধি, সহযোগিতা ও প্রভাবশালী সেবার এক নতুন অধ্যায়ে প্রবেশের জন্য কাক্কো এখন প্রস্তুত।
দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাককো) লিঃ কর্তৃক আয়োজিত প্রস্তাবিত খসড়া “সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০২২” শীর্ষক মতবিনিময় সভা ৯ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, রবিবার, সকাল ১০ ঘটিকায় ওয়াইডবিøউসিএ গেস্ট হাউজ এন্ড ট্রেনিং সেন্টার, মোহাম্মদপুর, ঢাকায় সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাককো’র চেয়ারম্যান মিঃ পংকজ গিলবার্ট কস্তা এবং সঞ্চালনা করেন সেক্রেটারী মিঃ ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন। সভায় কাককো’র ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, অভ্যন্তরীণ নিরীক্ষা কোষের সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং ২৩টি সদস্য সমবায় সমিতির ডেলিগেটবৃন্দসহ ৯০ জন সমবায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাককো’র প্রাক্তন চেয়ারম্যান মিঃ নির্মল রোজারিও, প্রাক্তন সদস্য-সচিব মিঃ বাবু মার্কুস গমেজ, চ্যাপলেইন ফাদার ড. লিটন হিউবার্ট গমেজ সিএসসি, ঢাকা ক্রেডিট-এর সেক্রেটারী মিঃ হেমন্ত আই. কোড়াইয়া ও ঢাকা ক্রেডিট-এর সিইও মিঃ লিটন টমাস রোজারিও।
কাককো’র চেয়ারম্যান মিঃ পংকজ গিলবার্ট কস্তা শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বর্তমানে সারা বাংলাদেশের মোট সমবায় সমিতির সংখ্যা এবং ব্যক্তি সমবায়ীর সংখ্যা, কাককো’র কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তুলে ধরেন। প্রস্তাবিত খসড়া “সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০২২” সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন এবং যে সকল ধারাসমূহ আমাদের সমবায় আন্দোলন বিকাশে অন্তরায় হবে তা ব্যাখ্যা করেন। তিনি সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন এবং এই আইন সংশোধনকল্পে কাককো’র নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়-এর ওয়েব পেইজ www.rdcd.gov.bd -এ প্রকাশিত প্রস্তাবিত খসড়া “সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০২২”-এর সকল ধারাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত অংশগ্রহণকারীগণের দলীয় আলোচনার মাধ্যমে সকলের মতামত গ্রহণ করা হয় এবং দলীয় আলোচনার পরবর্তীতে সকল সমিতি হতে প্রস্তাবিত আইনের ধারাসমূহ নিয়ে সকল নেতৃবৃন্দের মতামত গ্রহণ করেন সেক্রেটারী মিঃ ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।
প্রস্তাবিত আইনের অধিকাংশ ধারা নিয়েই সকলে একমত পোষণ করেন, তবে কিছু কিছু ধারা রয়েছে যেমন- ৮(ক), ১০(৬), ২৩(ক)১, ৩৩(ক), ৩৫ যা সমবায় আন্দোলন বিকাশে অন্তরায় তা নিয়ে দ্বিমত পোষণ করেন। এছাড়াও কিছু ধারা রয়েছে যেমন- ৪, ১০(৩), ১৭, ১৮(৭), ৩৩ ধারাগুলির কিছুটা সংশোধন প্রয়োজন বলে মতামত প্রদান করেন। সিদ্ধান্ত হয়, নির্ধারিত সময় আগামী ২০ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে কাককো’র পক্ষ হতে মতামতসমূহ সংশ্লিষ্ট ই-মেইল admin2.section@rdcd.gov.bd -এর মাধ্যমে এবং এর হার্ডকপি সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করা হবে। একইসাথে সকল সদস্য সমিতি ও সংশ্লিষ্ট সমিতিসমূহ ১৭ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিজেদের মতামত ই-মেইলের মাধ্যমে দাখিল করবেন বলে মতামত প্রকাশ করেন। কাক্কো’র মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, সমবায় অধিদপ্তরের মহাপরিচালকসহ বিশিষ্ট সমবায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে দ্রুততম সময়ে এই বিষয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সকলেই সভাটি অত্যন্ত ফলপ্রসু হয়েছে বলে মতামত প্রদান করেন এবং এই সুন্দর আয়োজনের জন্য কাককো’কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লিঃ -এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৩তম বার্ষিক সাধারণ সভা অত্যন্ত মনোরম পরিবেশে মহা আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতায় নীড় রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট, ডেমরপাড়া, পূবাইল, গাজীপুর-এ অনুষ্ঠিত হয়। গৌরব, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৩তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কাক্কো লিঃ-এর সুযোগ্য চেয়ারম্যান মিঃ পংকজ গিলবার্ট কস্তা ও সঞ্চালনা করেন কাক্কো’র প্রধান নির্বাহী কর্মকর্তা মিঃ ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফা. গাব্রিয়েল কোড়াইয়া। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব্) ও দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ -এর চেয়ারম্যান মিঃ আগষ্টিন পিউরিফিকেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাক্কো’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিঃ নির্মল রোজারিও। সারাদেশের ৩৫টি সমবায় সমিতি হতে সর্বমোট ২৩৩ জন নেতৃবৃন্দ কাক্কো’র এ আনন্দ আয়োজনে অংশগ্রহণ করেন।
সকাল ১০:০০ ঘটিকায় পবিত্র খ্রীষ্টযাগের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। খ্রীষ্টযাগের পরে উপস্থিত সকলের অংশগ্রহণে আনন্দ র্যালী ও শোভাযাত্রা করা হয়। ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কাক্কো’র মূল্যবোধ ও সমবায়ের চেতনার ১৭টি গুনাবলি নাম সমৃদ্ধ ১৭টি মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। মোমবাতি প্রজ্জ্বলনে অতিথিবর্গসহ নারী ও যুব নেতৃত্বের ১৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অতঃপর সকলের সমবেত কন্ঠে জাতীয় সংগীত সহযোগে কাক্কো, সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন, সমবায় সংগীতের সাথে মনোরম নৃত্য পরিবেশনা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনন্দ প্রকাশ করাসহ শান্তির প্রতীক শুভ্র পায়রা ওড়ানো হয়। অতঃপর প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আকর্ষণ কেক কেটে সকলের মাঝে বিতরণ করা হয়। এদিন কাক্কো লিঃ-এর চেয়ারম্যানের মাধ্যমে নতুন সদস্য ৩টি সমবায় সমিতিকে কাক্কো পতাকা ও সদস্যপদের সনদপত্র প্রদান করা হয়।
সভাপতি ও কাক্কো’র চেয়ারম্যান মিঃ পংকজ গিলবার্ট কস্তা তাঁর বক্তব্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ কাক্কো’র প্রাক্তন সকল নেতৃবৃন্দকে এবং বিশেষ করে ঢাকা ক্রেডিটকে ধন্যবাদ জানান কাক্কো’র শুরুর সময়ে পূর্ণ সহযোগিতা প্রদান করার জন্য। তিনি সমবায়ের মূল সমস্যা ঋণ বিনিয়োগের দুর্বল দিকসহ সদস্যদের অমনোযোগীতার বিষয়টি তুলে ধরেন। কিভাবে অপরিকল্পিতভাবে অনুৎপাদনশীল খাতে ঋণ নিয়ে সদস্যরা খেলাপী হয় তা ব্যাখ্যা করেন। সমিতিগুলোকে অনুৎপাদনশীল খাতে ঋণ প্রদানে নিরুৎসাহিত করাসহ সমন্বিত বিনিয়োগের আহ্বান জানান। ঋণ খেলাপী রোধে কাক্কো ক্রেডিট মনিটরিং সিস্টেম (সিসিএমএস) সফট্ও্যার গ্রহণ করতে সকলকে অনুরোধ করেন। সমিতিতে পেশাদারিত্ব প্রবর্তন ও ছাত্র-ছাত্রীদের পেশাদার হিসেবে গড়ে তোলাসহ সনাতন ধ্যান-ধারণা থেকে বের হয়ে সকলকে আধুনিক সমবায় সমিতি গড়ার পরামর্শ দেন। বিগত ২০২২-২০২৩ অর্থবছরে কাক্কো’র আর্থিক অবস্থান ও প্রবৃদ্ধি সম্পর্কে অবহিত করেন। সদস্য সংখ্যা বৃদ্ধিসহ অন্যান্য সূচকে কাক্কো’র অগ্রগতির চিত্র তুলে ধরেন। কাক্কো’র উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জন সম্পর্কে জানান। আকু’র এফিলিয়েটেড মেম্বারশীপ প্রাপ্তি ও সারা বাংলাদেশ কর্মএলাকা অনুমোদন প্রাপ্তি সম্পর্কে অবহিত করেন। কাক্কো’র ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করেন এবং সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিষদের যে রিপোর্ট, আর্থিক প্রতিবেদন ও বাজেট উপস্থাপন হবে তার অনুমোদনসহ সুপরামর্শ প্রত্যাশা করেন।
অতিথিবৃন্দ তাঁদের অনুভূতি প্রকাশ ও বক্তব্যে কাক্কো শুরুর সময়ের স্মৃতিচারণা করেন। খ্রিস্টান সমাজের ঋণ খেলাপী সমস্যা প্রতিরোধে কিভাবে চার্চ এর সহযোগিতা ও নেতৃবৃন্দের প্রচেষ্টায় কাক্কো সৃষ্টি হয়েছিল তা উল্লেখ করেন। শুরুর দিকের নেতৃবৃন্দকে স্মরণকরাসহ পরলোকগত নেতৃবৃন্দের আত্মার চিরশান্তি কামনা করেন। কাক্কো’র পথচলা খুব একটা মসৃণ ছিল না; তদুপরি নিরলস চেষ্টায় কাক্কো’কে একটি অবস্থানে পোঁছে দেয়ার জন্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিঃ নির্মল রোজারিওকে ধন্যবাদ জানান। বর্তমান চেয়ারম্যান মিঃ পংকজ গিলবার্ট কস্তা’র সুযোগ্য নেতৃত্বে স্বল্প সময়ে কাক্কো’র দ্রুত বিস্তার লাভসহ সারা বাংলাদেশে কর্মএলাকা অনুমোদন পাওয়ায় অভিনন্দন ও ধন্যবাদ জানান। প্রাথমিক সমিতিসমূহে পেশাদার কর্মীর অভাব উল্লেখ করে এ বিষয়ে সকলেই কাক্কো’র কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করেন। নেতৃত্বের গুণগত মানোন্নয়নে ডিরেক্টর কম্পিটেন্সী কোর্স পরিচালনা করাসহ বিনিয়োগ ক্ষেত্র তৈরীতে সহযোগিতা করার অনুরোধ জানান। কাক্কো’র বর্তমান অবস্থানে সকলেই অভিনন্দন জানান এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন।
আলোচ্যসূচী অনুযায়ী ডেলিগেটবৃন্দ সক্রিয়ভাবে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করেন। বিশেষভাবে বর্তমান আয়কর সমস্যা এবং এর সমাধানে গৃহীত কার্যকমের অগ্রগতি সম্পর্কে জানতে চান। সদস্য সমিতিতে বিধিবদ্ধ নিরীক্ষা করার অনুমেদন গ্রহণের জন্য কাক্কো’র নেতৃবৃন্দকে অনুরোধ জানান। নির্বাচনে যে সকল বিষয় নিয়ে সমস্যায় পড়তে হয় তা আলোচনা করেন। কাক্কো’র মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টির আহ্বান জানান। সুন্দর রিপোর্ট, স্বচ্ছ হিসাব ও দ্রুত অগ্রগতির জন্য বর্তমান বোর্ডের ভূয়শী প্রসংশা করেন ও ধন্যবাদ জানান। সমবায় সমিতিগুলোকে টিকিয়ে রাখতে অসম সুদহার দূরীকরণে করণীয় সম্পর্কে আলোচনা করেন। ঋণ খেলাপী নিরসনে কাক্কো ক্রেডিট মনিটরিং সফট্ওয়্যার ফি সংস্কারপূর্বক সকল সমিতিতে তা ইন্সটলেশন করার আহ্বান জানান। নেতৃত্বের বিকাশসহ নতৃন বিনিয়োগ ক্ষেত্র তৈরীতে কাক্কো’র কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন।
বাংলাদেশে একটি আত্মনির্ভরশীল খ্রিস্টান সমাজ বির্নিমানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কাক্কো লিঃ। বর্তমানে এর সদস্য সমিতির সংখ্যা ৫১টি, ব্যক্তি সদস্য সংখ্যা প্রায় ১,৬০,০০০ জন ও মোট মূলধন প্রায় ৫,৭৫০ কোটি টাকা। এছাড়াও নিজস্ব মূলধন রয়েছে প্রায় ৬০ কোটি টাকা। সদস্য সমবায় সমিতির গুণগত মান উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, অভ্যন্তরীণ নিরীক্ষা, হিসাব সেবা, আইনগত পরামর্শ ও সমিতি ডিজিটালাইজেশনে কাজ করছে কাক্কো লিঃ।
সকলের সক্রিয় অংশগ্রহণ, সাবলীল উপস্থাপন ও সমর্থনে কাক্কো’র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৩তম বার্ষিক সাধারণ সভা সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হয়। সবশেষে ভাইস চেয়ারম্যান মিঃ অনিল লিও কস্তা’র ধন্যবাদ বক্তব্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা সমাপ্ত হয়।
দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাককো) লিঃ-এর উদ্যোগে পরিবেশ বিষয়ক আলোচনা, বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী-২০২৩, ২৮ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, সকাল ১০:০০ ঘটিকায় কাককো লিঃ-এর নিজস্ব জমি প্রকল্প, ভাসানিয়া, উলুখোলা, কালীগঞ্জ, গাজীপুর ঠিকানায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন কাককো’র চেয়ারম্যান মিঃ পংকজ গিলবার্ট কস্তা এবং সঞ্চালনা করেন সেক্রেটারী মিঃ ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাককো’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিঃ নির্মল রোজারিও এবং দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর প্রেসিডেন্ট মিঃ ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। এছাড়াও কাককো’র বোর্ড কর্মকর্তাবৃন্দ, গাজীপুর ও কালীগঞ্জ এলাকার ১৫টি সমবায় সমিতিসমূহের চেয়ারম্যান-সেক্রেটারীসহ নেতৃবৃন্দ, কাককো’র অফিস কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকসহ মোট ৮০জন এই আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্যের শুরুতেই কাককো’র চেয়ারম্যান ও কর্মসূচীর সভাপতি মিঃ পংকজ গিলবার্ট কস্তা মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান আমাদের এই সুন্দর পৃথিবী ও সুন্দর পরিবেশ দানের জন্য। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এত স্বল্প সময়ে কাককো’র আহ্বানে সাড়া দিয়ে এই কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য। তিনি বর্তমান সময়ে বৃক্ষ নিধনের ফলে পরিবেশে যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং দিন দিন বিশ্বের জলবায়ুর পরিবর্তন ও উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সে সম্পর্কে আলোকপাত করেন। সকলকে আহ্বান জানান বৃক্ষ নিধন না করে নতুন নতুন বৃক্ষ রোপণ করার জন্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশী বেশী বৃক্ষরোপনের অনুরোধ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথিগণও তাঁদের বক্তব্যে বৃক্ষের নানাবিধ উপকারিতা ও বৃক্ষ নিধনের অপকারিতাসমূহ তুলে ধরেন। বাড়ির আঙ্গিনা, পতিত জমি, রাস্তার ধারেসহ খালি জায়গায় উপযোগী বৃক্ষ রোপণের জন্য আহ্বান জানান। উপস্থিত সকলেই আলোচনায় অংশ নিয়ে বেশি বেশি বৃক্ষ রোপণের বিষয়ে একমত পোষণ করেন এবং যার যার অবস্থান হতে এ বিষয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সমিতির কার্যালয়ের আশে-পাশেসহ ক্রয়কৃত জমিতে বৃক্ষ রোপণ করা এবং সমিতিতে অনুরূপ কর্মসূচী পালন করাসহ সদস্যদেরও অনুপ্রাণিত করবেন বলে অঙ্গীকার করেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ কাককো’র নিজস্ব জমি প্রকল্পে একটি অ্যাভাকাডো ও একটি জলপাই চারা রোপণ করেন এবং পুকুরে মাছ চাষের নিমিত্তে ২ ধরেণর মাছের পোনা অবমুক্ত করেন। এরপর উপস্থিত ১৫টি সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দের নিকট ৫টি করে ফলের চারা বিতরণ করা হয় এবং এই কর্মসূচীর আওতায় কাককো’র জমি প্রকল্পে ১২০ টি ফলের চারা রোপণ করা হয়।
পরিশেষে সকাল ১১:৩০ মিনিটে কাককো’র ট্রেজারার মিঃ টুটুল পিটার রড্রিকস্-এর ধন্যবাদ বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।
১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ, শনিবার, সকাল ১০:০০ ঘটিকায় কেএসবি বাণিজ্যিক ভবন ও ট্রেনিং সেন্টার, মঠবাড়ী, কালীগঞ্জ, গাজীপুর ঠিকানায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ ও বিদায়ী বোর্ডের সম্মাননা প্রদান অনুষ্ঠান। কাক্কো’র চ্যাপলেইন শ্রদ্ধেয় ফাদার ড. লিটন হিউবার্ট গমেজ সিএসসি ও মঠবাড়ী মিশনের পালপুরোহিত শ্রদ্ধেয় ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনু -এর বিশেষ খ্রীষ্টযাগ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান । এবারের শপথ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “তোমাদের মধ্যে এমনটি যেন না হয়! বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায়, তাকে হতে হবে তোমাদের সেবক”। খ্রীষ্ট যীশুর আদর্শ ও সেবার এই নেতৃত্ব প্রদানের মূলমন্ত্রে শপথ গ্রহণ করেন নবর্বিাচিত ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ : চেয়ারম্যান - মিঃ টুটুল পিটার রড্রিকস্, ভাইস চেয়ারম্যান - মিঃ নিকোলাস আর কোড়াইয়া, সেক্রেটারী - মিঃ কলিন্স টলেন্টিনু, ট্রেজারার - মিঃ রিচার্ড রিপন সরদার, ব্যবস্থাপনা কমিটির সদস্য - মিঃ ডেভিড রোজারিও, মিঃ আগষ্টিন কস্তা, মিসেস সিলভিয়া রোজারিও, মিঃ রোমিও ডি’ কস্তা, মিঃ উইলসন রিবেরু, মিঃ রোনাল্ড সনি গমেজ, মিঃ আগষ্টিন বাড়ৈ টিটু, মিঃ সোহেল থিউটনিয়াস রোজারিও এবং নব-নির্বাচিত অভ্যন্তরীণ নিরীক্ষা কোষ-এর সদস্যবৃন্দ : আহ্বায়ক - মিঃ পংকজ গিলবার্ট কস্তা, সদস্য সচিব - মিঃ অনিল লিও কস্তা। শপথ বাক্য পাঠ করান কাক্কো’র চ্যাপলেইন শ্রদ্ধেয় ফাদার ড. লিটন হিউবার্ট গমেজ সিএসসি।
শপথ গ্রহণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে কাক্কো’র বর্তমান ও বিগত বোর্ডের নেতৃবৃন্দের পাশাপাশি ফাদারদ্বয়, সমগ্র বাংলাদেশ হতে আগত সদস্য সমিতির নেতৃবৃন্দ এবং মিডিয়া কর্মীবৃন্দসহ সর্বমোট ১১৫ জন উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাক্কো’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিঃ নির্মল রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর প্রেসিডেন্ট মিঃ ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর ভাইস-চেয়ারম্যান মিঃ ডিউক পি. রোজারিও।
কাক্কো’র চেয়ারম্যান মিঃ টুটুল পিটার রড্রিকস্ তার স্বাগত বক্তব্যে কাক্কো’র বর্তমান অবস্থান সম্পর্কে সকলকে অবহিত করেন। বিশেষ করে কাক্কো এখন সমগ্র বাংলাদেশে সমবায় সমিতির মানোন্নয়ন ও টেকসই করতে নিয়মিত প্রশিক্ষণ আয়োজন করছে, হিসাবের সঠিকতা যাচাই ও সমিতির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে, ঋণ খেলাপী নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি করতে ক্রেডিট মনিটরিং সিস্টেম পরিচালনা করছে এবং পরিবেশ রক্ষায় সমিতিসমূহের সক্রিয় অংশগ্রহণের জন্য সভা-সেমিনার আয়োজন করছে। উৎপাদনমুখী কার্যক্রমকে উৎসাহিত করাসহ টেকসই বিনিয়োগ পন্থা হিসেবে কাক্কো জমি ক্রয় করে কৃষি খামার স্থাপন করেছে। কাক্কো’র অন্যতম উদ্দেশ্য হলো সদস্যদের মধ্যে ঐক্য ও সংহতি স্থাপন করা এবং এর মাধ্যমে মূল লক্ষ্য একটি আন্তনির্ভরশীল খ্রীষ্টান সমাজ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে তিনি সুদ হারের অসম প্রতিযোগিতা বন্ধকল্পে একই নীতিসুদ হার সীমা অনুসরণ করতে সদস্য সমিতগুলোকে আহ্বান জানান। সকলে মিলে একত্রে বসে এই সুদ হার সীমা নির্ধারণের জন্য সহযোগিতা কামনা করেন। তিনি উপস্থিত সকলকে কাক্কো’র ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণের পর বিগত বোর্ডের বিদায়ী সদস্যবৃন্দকে কাক্কো’র অগ্রযাত্রায় তাঁদের অনন্য অবদানের জন্য কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সম্মানিত অতিথিবৃন্দ এই ক্রেস্ট প্রদান করেন। সম্মাননা প্রাপ্ত বিগত বোর্ডের বিদায়ী সদস্যবৃন্দ হলেন : সাবেক সেক্রেটারী মিঃ ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন, সাবেক ডিরেক্টর ডা. বিনয় গোস্বামী, মিস্ কবিতা গ্লোরিয়া গমেজ, মিঃ সঞ্চয় লেনার্ড কস্তা, মিঃ লিটন রিচার্ড ক্রুশ, মিঃ লিংকার্স রোজারিও, অভ্যন্তরীণ নিরীক্ষা কোষ-এর সাবেক সদস্য সচিব মিসেস খ্রীষ্টিনা গমেজ ও সাবেক সদস্য মিঃ মার্টিন মৃ।
এই আনন্দঘন মুহূর্তে কাক্কো পরিবারে নতুন সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয় টাঙ্গাইল, মধুপুরের সমিতি আচিক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-কে। কাক্কো’র বর্তমান ও বিগত সময়ের চেয়ারম্যান মহোদয়গণ আচিক ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মিঃ হারুন সিমসাং -এর হাতে কাক্কো’র পূর্ণ সদস্যপদের সার্টিফিকেট ও পতাকা তুলে দেন।
সম্মানিত অতিথিবৃন্দ নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ এবং সম্মাননা প্রাপ্ত বিগত বোর্ডের বিদায়ী সদস্যবৃন্দকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। কাক্কো’র বর্তমান কার্যক্রমের ভূয়শী প্রসংসা করেন। এবং বাংলাদেশের খ্রীষ্টান সমবায় সমিতিসমূহের একমাত্র অভিভাবক কেন্দ্রীয় সমবায় সমিতি হিসেবে সকল সমিতিকে এক ছাতার নীচে নিয়ে আসার জন্য সুদৃঢ় আহ্বান জানান। বর্তমান সময়ে সমিতির ঋণ খেলাপী বেড়ে যাওয়া এবং একটি ঋণগ্রস্থ খ্রীষ্টান সমাজ তৈরী হচ্ছে বলে আশংকা প্রকাশ করেন। আসলে সমবায়ের সৃষ্টি হয়েছিল দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও স্বচ্ছল করার জন্য, কিন্তু বর্তমানে তার ফল হচ্ছে উল্টো। কাক্কো’র সৃষ্টিও হয়েছিল এই খেলাপী ঋণ প্রতিরোধের নিমিত্তে। তাই খ্রীষ্টান সমাজের এই খেলাপী ঋণ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং একটি ভাতৃত্বপূর্ণ সমবায় ব্যবস্থা তৈরীর মাধ্যমে সকল খ্রীষ্টান সমিতিসমূহের সহাবস্থান নিশ্চিত করার জন্য বর্তমান ব্যবস্থপনা পরিষদকে পরিকল্পনা গ্রহণের পরামর্শ প্রদান করেন। কাক্কো’র অগ্রযাত্রায় সবসময় পাশে থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
মসদস্য সমিতিসমূহের পক্ষ থেকে অনেক নেতৃবৃন্দ কাক্কো’র নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পাশে থেকে সহযোগিতা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে, ভাইস-চেয়ারম্যান মিঃ নিকোলাস আর. কোড়াইয়া উপস্থিত অতিথিবৃন্দ এবং নেতৃবৃন্দকে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করায় এবং নবনির্বাচিত বোর্ডকে ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করেন।
“স্থিতিশীল আর্থিক সমবায় গঠনে রূপান্তরমূলক নেতৃত্ব ও মানদন্ড” প্রতিপাদ্য নিয়ে সমগ্র বাংলাদেশের ১৫১ জন চৌকষ সমবায় নেতৃবৃন্দ ও প্রফেশনালদের সক্রিয় অংশগ্রহণে ১৩ হতে ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হলো দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাককো) লিমিটেড আয়োজিত ১ম সিইও ওয়ার্কশপ, ১৫তম বার্ষিক সাধারণ সভা ও ৭ম ওপেন ফোরাম ২০২৬। এবারের সিইও ওয়ার্কশপ, ফোরাম ও বার্ষিক সাধারণ সভা পৃথিবীর সুবিশাল সমুদ্র সৈকতের লীলাভূমি কক্সবাজার-এর হোটেল সী প্যালেস-এ অনুষ্ঠিত হয়।
সিইও ওয়ার্কশপঃ
১ম দিন সিইও ওয়ার্কশপে সমবায় সেক্টরের প্রফেসনাল নেতৃত্বের মানোন্নয়নে সমবায়ের বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সুযোগ, সিইও’র দায়িত্ব ও কর্তব্য এবং বিশ্বের মহান সিইও জ্যাক ওয়েলচ থেকে ২৪টি শিক্ষা, লিডারশীপ বুটক্যাম্প ও সিইওদের বর্তমান ডিজিটালাইজেশনের যুগে এআই ব্যবহারের উপর নান্দনিক উপস্থাপনা ও বস্তুনিষ্ঠ আলোচনা করা হয়। ওয়ার্কশপে বিভিন্ন সমবায় সমিতি হতে ৭৪ জন এক্সিকিউটিভ নেতৃবৃন্দ যোগদান করেন। ওয়ার্কশপটি সিইওদের নিজেদের মধ্যে অভিজ্ঞতা শেয়ারিং ও নেটওয়ার্কবৃদ্ধির একটি অনন্য প্লাটফর্ম হিসেবে কাজ করেছে।
১৫ তম বার্ষিক সাধারণ সভাঃ
কাক্কো’র চেয়ারম্যান মিঃ টুটুল পিটার রড্রিকস্-এর সভাপতিত্বে ১৩ মার্চ বিকাল ৩:০০ ঘটিকায় ১৫তম বার্ষিক সাধারণ সভা আরম্ভ হয়। সদস্য সমিতির ৩১ জন ডেলিগেট ও ৪৬ জন অবজারভার এতে সক্রিয় অংশগ্রহণ করেন । আলোচ্যসূচী মোতাবেক কাক্কো লিঃ -এর ২০২৪-২০২৫ অর্থবছরের বিভিন্ন অর্জন, চলমান কার্যক্রমসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করা হয়। কাক্কো’র এবছরের সম্পদ-পরিসম্পদ বৃদ্ধি পেয়েছে ২৮.০৪% এবং লভ্যাংশ প্রদান করা হয়েছে ১০.৫০%। এ অর্জনে উপস্থিত ডেলিগেটবৃন্দ কাক্কো নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপনসহ ভূয়শী প্রশংসা করেন।
৭ম ওপেন ফোরামঃ
১৪ মার্চ সকাল ৮:৩০ মিনিটে ১৫১ জন সমবায়ী নেতৃবৃন্দ ও প্রফেশনালদের অংশগ্রহণে ৭ম ওপেন ফোরাম আরম্ভ হয়। বাংলাদেশের সমবায়ে বিশ্বমানের নেতৃত্ব গুণাবলি অর্জন ও নেতৃবৃন্দকে আরও একধাপ এগিয়ে নিতে হাই রোড লিডারশীপ বিষয়ের উপর ভার্চুয়ালি অত্যন্ত চমৎকার, উৎসাহমূলক ও বিশ্লেষণধর্মী উপস্থাপনা প্রদান করেন আকু’র সিইও মিস্ এলিনেটা ভি. সানরেক। ইন্দেনেশিয়ার সমবায় অভিজ্ঞতা শেয়ারিং এবং ক্রেডিট ইউনিয়নের আর্থিক ও ম্যানেজমেন্ট -এর আদর্শমান ACESS ও CULEG সম্পর্কে বাস্তবধর্মী উপস্থাপনা প্রদান করেন মিস্ রোজালিনা সুসি, সিইও, PUSKOPCUINA এবং ফাদার ড. ফ্রেডী রান্তে তারুক, এ্যডভাইজার, Credit Union Sauan Sibarrung। এছাড়াও সমবায়ে নেতৃবৃন্দের যোগ্যতা পরিমাপে আকু প্রবর্তিত ফিট অ্যান্ড প্রপার মূল্যায়ন, কাক্কো’র কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০৩০), ব্রেকআউট সেশন প্লেনারি: সেরা সমবায় চর্চা, জলবায়ু সুরক্ষায় কার্যক্রম, ডিজিটালাইজেশন, যুব ও নারী বিষয়ক আলোচনা, অন্যান্য দেশের অভিজ্ঞতা সহভাগিতা, সমবায় সমিতির মূলধন সুরক্ষায় মূলধন পর্যাপ্ততা অনুপাত, টেকসই সমবায় গঠনে গৃহীত কর্মপরিকল্পনা’র উপর নান্দনিক উপস্থাপনা ও বস্তুনিষ্ঠ আলোচনা করা হয়। ফোরামে বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি ৩টি সমবায় সমিতির বেস্ট প্র্যাকটিস উপস্থাপনা, প্রকৃতির সৌন্দর্য অবলোকন ও নিজেদের মধ্যে শেয়ারিংয়ের মাধ্যমে ওপেন ফোরামটি জ্ঞান অর্জনের একটি সুবর্ণ সুযোগ তৈরী করেছে।
এজিএম ও ফোরাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জনাব মোঃ নবীরুল ইসলাম, অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স), সমবায় অধিদপ্তর, ঢাকা । শুভেচ্ছা বক্তেব্য তিনি বাংলাদেশে বর্তমান সমবায় খাতের প্রতিবন্ধকতাসমূহ নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে সমবায় সমিতির উপর যে অধিকহারে আয়কর ধার্য করা হয়েছে তা হ্রাস করতে সমবায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও সমবায় উন্নয়নে সরকারের খুব বেশী বরাদ্দ থাকে না, এ বিষয়েও সমবায়ীদেরকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। কাক্কো তার সদস্য সমবায় সমিতির বিধিবদ্ধ অডিট পাওয়াতে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি ফোরাম ও এজিএম-এর স্বার্থকতা ও সাফল্য কামনা করেন। একইসাথে তিনি যে কোনও প্রয়োজনে কাক্কোর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ফোরামে মূল আলোচনার পাশাপাশি সমিতি কর্তৃক পরিচালিত বিভিন্ন কার্যক্রম মূল্যায়ন ও নির্ধারিত কিছু সূচকের ভিত্তিতে সদস্য সমবায় সমিতির মধ্য হতে ৩টি সমবায় সমিতিকে ১ম, ২য় ও ৩য় হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। যথাক্রমে - ১) ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ২) হাসনাবাদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ৩) মহাখালী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। ফোরামের শেষ সেশনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের সম্মিলিত সম্মতিতে এবং ৬ষ্ঠ ওপেন ফোরাম ঘোষণাপত্র, এসডিজি, বর্তমান প্রেক্ষাপট ও আকু কর্তৃক গৃহীত ব্যাংকক ঘোষণাপত্র পর্যালোচনার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে “৭ম ওপেন ফোরাম ঘোষণাপত্র” নির্ধারণ করা হয়। ঘোষণাপত্রটি কাক্কো এবং এর সদস্য সমিতিসমূহের জন্য আবশ্যকীয় করণীয় বলে গৃহীত হয়।
গৃহীত ঘোষণাপত্রের মূল আলোচ্য বিষয় নিম্নরূপ :
১. স্থিতিশীল উন্নয়নের লক্ষেমাত্রা অর্জনে সকল সদস্য সমিতিতে পেশাদারিত্ব প্রবর্তন করা হবে।
২. রেগুলেটরদের সাথে সম্পর্কন্নোয়নের মাধ্যমে সমবায় বান্ধব রেগুলেটরি সিস্টেম চলমান রাখা।
৩. ব্যবস্থাপনা পরিষদে নূন্যতম ৩০% যুব ও নারী নেতৃত্ব বৃদ্ধি করা।
৪. সমবায় সমিতি/ক্রেডিট ইউনিয়নের আবশ্যিকভাবে পালনীয় মানদন্ডসমূহ অনুসরণ করা (PEARLS-GOLD, ACCESS-CULEG, Capital Adequacy, Fit & Proper)।
৫. খ্রীষ্টিয় আদর্শ ও মূল্যবোধ ধারণ করা এবং সমিতিকে ঐক্যবদ্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।
৬. কাক্কো লিঃ-এর মাধ্যমে সমন্বিতভাবে বৃহত্তর গ্রীণ বিনিয়োগ সুযোগ সৃষ্টি করা। পরিবেশ বান্ধব উৎপাদনমুখী সমবায় উৎসাহিত করা ও প্রমোশন করা।
৭. সদস্যদের জীবনমান উন্নয়নই সমবায়ের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে কাক্কো’র মাধ্যমে কার্যকরী সংবেদনশীল ভূমিকা পালন করা।
৮. ডিজিটাইজেশনের ক্ষেত্রে বর্তমান গতানুগতিক (Traditional) ধারা হতে উত্তরণ হয়ে ক্রমান্নয়ে ডিজিটাল ইকোসিস্টেমে প্রবেশ করা।
৯. সমবায় সমিতিসমূহের আর্থিক ঝুঁকি হ্রাসকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
১০. বাজারমূল্যে সমবায় সমিতির শেয়ার ভ্যালু নির্ধারণ এবং সুদের হার নির্ণয়ে পরামর্শক হিসেবে কাজ করা।
১১. কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জসমূহকে কার্যকরীভাবে মোকাবেলা করা।
১২. সমাজে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী, যুব ও নারীদেরকে সমবায়ের সাথে আবশ্যিকভাবে সম্পৃক্তকরণে সহায়ক ভূমিকা পালন করা।
এই গুরুত্বপূর্ণ আয়োজনসমূহের সফল বাস্তবায়ন কাক্কো’র নেতৃত্ব উন্নয়ন, সুশাসন এবং উদ্ভাবনের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। রূপান্তরমূলক নেতৃত্ব ও আন্তর্জাতিক মানদণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে কাক্কো বাংলাদেশে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমবায় খাত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
The Central Association of Christian Co-operatives (CACCO) Ltd. successfully completed its 5-Year Strategic Planning Workshop on 4-5 December 2025 at the Shwapno Kanon Resort in Mathbari, Gazipur. The two-day workshop, brought together 60 leaders and delegates from member cooperatives, for a highly engaging and forward-focused planning process. A total of 250 participants actively contributed to the planning process, sharing their valuable perspectives and experiences.
This workshop marked the culmination of four months of preparation, during which CACCO conducted series of Focus Group Discussions (FGDs) amongst members Societies, non-members. These FGDs played a critical role in gathering grassroots-level insights, identifying emerging challenges, and understanding the expectations of member societies. Various other Stakeholders from regulator, Church, Federation contributed their reflections and recommendations. The outcome of the findings, SWOT, CACCO’s past performance, examine sectoral trends, and envision the organization’s trajectory for the next five years.
The processes were very inclusive, reflective and provoking for the wider aspirations for cooperative community.
Over the two-day event, the workshop successfully produced a refined set of organizational Strategy Map describe as Program Objectives, Process Objectives, Resources Objectives and People and Learning Objective of CACCO LTD.
In Summary the Workshop has come up with:
• Updated Vision and Mission Statements that capture CACCO’s long-term aspirations and commitment to cooperative empowerment.
• Clear and measurable Objectives to ensure aligned action across all stakeholders and member cooperatives.
• Strengthened Core Values that emphasize integrity, member-centric governance, transparency, and cooperative solidarity.
• High-impact Strategic Interventions designed to address key challenges and accelerate growth in areas such as digital transformation, governance improvement, youth engagement, capacity building, and financial sustainability.
Participants expressed strong appreciation for the participatory approach, noting that the workshop provided a rare opportunity for leaders from different regions to exchange ideas and build a shared sense of purpose. The presence of experienced facilitators contributed to a structured and insightful process that helped clarify strategic priorities and operational frameworks.
CACCO Chairman and senior leaders emphasized that this renewed plan will serve as a roadmap for strengthening the cooperative movement within Christian communities in Bangladesh. They highlighted the importance of collective ownership in implementing the strategies and reaffirmed CACCO’s commitment to supporting its member societies through training, monitoring, and continued guidance.
The workshop concluded with a sense of optimism and unity, as participants committed themselves to advancing the cooperative mission in the years ahead. With a clear strategic direction and strong stakeholder engagement, CACCO is now poised to enter a new phase of growth, collaboration, and impactful service toward transformation in members life.
A View exchange Meeting on Proposed Draft “Co-operative Societies (Amendment) Act, 2022” organized by The Central Association of Christian Co-operatives (CACCO) Ltd. Successfully held on Sunday, October 9, 2022 at 10 AM at YWCA Guest House and Training Centre, Mohammadpur, Dhaka. The meeting was presided by Mr. Pankaj Gilbert Costa, Chairman of CACCO and conducted by the Secretary Mr. Dominic Ranjan Purification. CACCO’s Ex-Chairman Mr. Nirmol Rozario, Ex- Secretary Mr. Babu Markus Gomes, Chaplain Father Dr. Liton Hubert Gomes CSC, Dhaka Credit’s Secretary Mr. Hemanta I. Corraya and CEO Mr. Liton Thomas Rozario were present as special guest. CACCO’s Board Member’s, Internal Audit Committee Member’s, Officer’s, Delegate and Leader’s from 23 member cooperative societies within total 90 persons were present at the meeting.
CACCO’s Chairman Mr. Pankaj Gilbert Costa delivered the greetings and welcome speech. He presented the total number of co-operative societies and number of individual co-operatives across Bangladesh at present, CACCO's activities and future plans. Give a brief idea about the proposed draft “Cooperative Societies (Amendment) Act, 2022” and explain all the clauses which will hinder the development of our cooperative movement. He desired active participation of all and urged everyone to work unitedly under the leadership of CACCO to amend this law.
The meeting discussed in detail all the clauses of the proposed draft “Cooperative Societies (Amendment) Act, 2022” published on the web page of the Ministry of Local Government, Rural Development and Cooperatives www.rdcd.gov.bd. All the opinions of the present participants were taken through the group discussion and after the group discussion, the opinion of all the leaders on the articles of the law proposed from all the societies was taken by the Secretary Mr. Dominic Ranjan Purification.
Everyone agreed with most of the sections of the proposed law, but there are some sections such as 8(a), 10(6), 23(a)1, 33(a), 35 which are obstacles to the development of cooperative movement. Also, there are some sections such as - 4, 10(3), 17, 18(7), 33 which need some amendment. It is decided that the comments on behalf of CACCO will be submitted to the concerned e-mail admin2.section@rdcd.gov.bd and the hard copy thereof will be submitted to the concerned office by the appointed time on October 20, 2022. At the same time, all the member societies and related societies expressed their opinion that they will submit their opinions through e-mail by October 17, 2022. It was decided to organize a round table meeting in this regard at the earliest in the presence of the Hon'ble Minister of State of the Ministry of Local Government, Rural Development and Cooperatives, Secretary, Director General of the Cooperative Department through CACCO.
Everyone commented that the meeting was very fruitful and thanked CACCO for this beautiful arrangement.
The 17th Foundation Anniversary and 13th Annual General Meeting of The Central Association of Christian Co-operatives (CACCO) Ltd. was held on 1st May, 2024 in a splendid atmosphere at Neer Resort & Restaurant, Demorpara, Pubail, Gazipur which is owned by one of our member societies in a grand ceremony. Glory, Struggle, Heritage and Success’s 17th Foundation Anniversary and 13th Annual General Meeting was presided over by Mr. Pankaj Gilbert Costa, Chairman of CACCO Ltd. and moderated by Mr. Dominic Ranjan Purification, Chief Executive Officer. Rev. Father Gabriel Corraya, the Vicar General of Dhaka Archdioceses was present as the chief guest. Mr. Augustine Purification, Chairman of The Cooperative Credit Union League of Bangladesh Ltd. (CCULB) and The Metropolitan Christian Cooperative Housing Society Ltd. was present as guest of Honor. Founder chairman of CACCO Mr. Nirmal Rozario was present as a special guest. A total of 233 leaders from 35 cooperative societies across the country participated in this joyful event of CACCO.
The program started at 10:00 am with Holy Mass. After the Mass, a joy rally and procession are held with the participation of all present. On the 17th foundation anniversary, 17 candles were lit with the 17 virtues of CACCO's core values and cooperative spirit. 17 representatives of women and youth leadership along with guests participated in the candle lighting ceremony. Then the national anthem is accompanied by the collective voices of all, raising the CACCO, Co-operative and national flag, beautiful dance performance with the cooperative music, blowing balloons and festoons to express joy and flying the white dove as a symbol of peace. After that, the main attraction of the foundation anniversary is cutting the cake and distributing it to everyone. CACCO flag and membership certificates were awarded to 3 new member co-operative societies through the Chairman of CACCO Ltd.
President and Chairman of CACCO, Mr. Pankaj Gilbert Costa, in his speech, thanked all the former leaders of CACCO, including the founder chairman, and especially Dhaka Credit for providing full support to CACCO during its inception. He pointed out that the main problem of co-operatives is the indifference of members along with the weak side of Loan investment. Explains how members default on unplanned loans to unproductive sectors. Encouraged coordinated investment including discouraging lending to unproductive sectors by cooperative societies. Urges everyone to adopt Credit Monitoring System (CCMS) software to prevent loan defaults. Along with introducing professionalism in the cooperative societies and developing the students as professionals. He advised everyone to get out of the traditional ideas and form a modern cooperative society. He informed about the financial position and growth of CACCO in the last financial year 2022-2023. CACCO's progress is illustrated in other indicators, including the increase in the number of members. He Shared about the major activities and achievements of CACCO. Proudly announced about getting affiliate membership of ACCU and get clearance to work all over the Bangladesh from Cooperative Directorate of Bangladesh Government. Presented the current situation of fiscal year 2022-2023 along with future plans and expected the approval of the management report, financial report and budget presented in the general meeting.
The guests expressed their feelings and reminisced about the beginning of CACCO in their speech. Mentioned how CACCO was formed with the cooperation and efforts of the leaders of the church to prevent the problem of defaulters in the Christian society. Remembrancers of the early leaders also pray for eternal peace of the souls of the departed leaders. CACCO's journey was not so smooth. They further thanked the Founder Chairman Mr. Nirmal Rozario for his tireless efforts to propel CACCO to a position. They also congratulate and thanked Present Chairman Mr. Pankaj Gilbert Costa for the rapid expansion of CACCO in a short period and got the approval of working areas all over Bangladesh. Mentioning the lack of professional staff in the primary societies, all expect effective action from CACCO in this regard. They Request to conducting director competency courses in leadership quality improvement and to cooperate in creating investment areas. All congratulate CACCO on its current position and wish every success in the future.
Delegates actively participate in various discussions as per agenda. Specifically want to know about the current income tax problem and the progress of the measures taken to solve it. The members requested the leaders of CACCO to take permission to conduct statutory audit in the cooperative societies. They discussed all the issues that have to be faced in the election. Called for the creation of skilled manpower through CACCO. Praised and thanked the present board for the beautiful reports, transparent accounts and quick progress. They discussed the steps to be taken to eliminate unequal rates of interest to sustain cooperative societies. CACCO called for reforming the credit monitoring software fee and installing it in all societies to prevent loan defaulters. CACCO's effective cooperation is expected in building a new investment sector with leadership development.
CACCO is working tirelessly to build a self-reliant Christian society in Bangladesh. At present the number of its member Societies is 51, the number of individual members is about 1,60,000 people and the total capital is about BDT 5,750 crores. Also, own capital is about BDT 60 crore. CACCO is working on regular training, internal audit, accounting services, legal advice and digitalization to improve the quality of member cooperative societies.
The 17th Foundation Anniversary and 13th Annual General Meeting of CACCO was successfully completed with the active participation, fluent presentation and support of all. Finally, the foundation anniversary and annual general meeting ended with the vote of thanks by Mr. Anil Leo Costa, Vice Chairman.
Environmental Discussion, Tree Plantation and Distribution Program-2023 by The Central Association of Christian Cooperatives (CACCO) Ltd., held on Friday, July 28, 2023, at 10:00 a.m. at CACCO's Own Land Project, Bhasania, Ulukhola, Kaliganj, Gazipur. The discussion meeting and plantation program was presided by Mr. Pankaj Gilbert Costa, Chairman of CACCO and conducted by Secretary, Mr. Dominic Ranjan Purification. Mr. Nirmal Rozario, Founder Chairman of CACCO and Mr. Ignatius Hemanta Corraya, President of The Christian Cooperative Credit Union Ltd., Dhaka were present as special guests. Also, total number of 80 peoples including Board Directors of CACCO, Chairman-Secretary and Leaders from 15 Cooperatives of Kaliganj and Gazipur area, CACCO Professionals and journalists were participated in this discussion and tree plantation program.
At the beginning of the welcome speech Mr. Pankaj Gilbert Costa, Chairman of CACCO and President of the Program thanked the great to the God for giving us this beautiful world and beautiful environment. He thanked everyone for responding to CACCO's call and participating in this program in such a short time. He highlighted on the adverse effects on the environment due to the destruction of trees and the global climate change and warming day by day. Urge everyone to plant more trees without killing them. He concluded his speech with a request for more plantations to protect the balance of the Earth environment.
The special guests also highlighted the various benefits of trees and the disadvantages of killing trees in their speeches. Urge everyone for planting suitable trees in empty spaces including house yards, fallow land and roadsides. Everybody agreed on planting more trees and expressed their determination to work in this regard from their respective positions. They promised to planting trees near the cooperative’s office and on the purchased land and also, they will motivate their members for planting more trees. At the end of the discussion, the guests planted an Avocado and an Olive tree in CACCO's own land project and released 2 types of fish for fish farming in the pond. After that, 5 fruit saplings were distributed to the representatives of 15 cooperative societies present and 120 fruit saplings were planted in CACCO’s land project under this program.
Finally, at 11:30 AM, the program ended with a thanks giving speech by Mr. Tutul Peter Rodrigues, Treasurer of CACCO Ltd.
On Saturday, July 19, 2025, at 10:00 AM, in a joyous and vibrant atmosphere, the oath-taking ceremony of the newly elected Board of Directors and the farewell and honoring of the outgoing Board of The Central Association of Christian Cooperatives (CACCO) Ltd. was held at the KSB Commercial Building and Training Center, located in Mathbari, Kaliganj, Gazipur. The main program commenced with a solemn Eucharistic celebration led by CACCO Chaplain Rev. Fr. Dr. Liton Hubert Gomes, CSC, and Mathbari Mission Parish Priest Rev. Fr. Subrato Boniface Tolentino. The theme of this year’s oath ceremony was, “But not so with you! Instead, whoever wants to become great among you must be your servant.” Inspired by the servant leadership model of Christ Jesus, the newly elected Board members took their oath of service. They are:
• Chairman – Mr. Tutul Peter Rodrigues
• Vice Chairman – Mr. Nicholas R Corraya
• Secretary – Mr. Collince Tolentino
• Treasurer – Mr. Richard Ripon Sardar
• Board Members – Mr. David Rozario, Mr. Agustine Costa, Mrs. Silvia Rozario, Mr. Romio D Costa, Mr. Wilson Rebeiro, Mr. Ronald Sony Gomes, Mr. Agustin Baroi Titu, and Mr. Sohel Thutonius Rozario
• Internal Audit Committee Members – Convener: Mr. Pankaj Gilbert Costa, and Member Secretary: Mr. Anil Leo Costa
The oath was administered by CACCO Chaplain Rev. Fr. Dr. Liton Hubert Gomes, CSC.
The event was graced by the presence of both current and former leaders of CACCO, reverend priests, cooperative leaders from across Bangladesh, and members of the media—totaling 115 participants. Distinguished guests included CACCO’s Founding Chairman Mr. Nirmol Rozario, President of The Christian Cooperative Credit Union Ltd. Dhaka, Mr. Ignatious Hemanta Corraya, and Vice Chairman of The Metropolitan Christian Cooperative Housing Society Ltd., Mr. Duke P. Rozario.
In his welcome address, CACCO Chairman Mr. Tutul Peter Rodrigues shared an overview of CACCO’s current activities. He highlighted CACCO’s efforts to enhance the standards and sustainability of cooperatives throughout Bangladesh through regular training, internal audits for financial transparency, credit monitoring systems to raise awareness on loan repayment, and organizing seminars to encourage environmental stewardship by member societies. He also noted that CACCO has established agricultural farms through land purchase to encourage productive activities and sustainable investment. Mr. Rodrigues emphasized the need for unity and solidarity among members to build an interdependent Christian society. He called on all member societies to adopt a unified interest rate policy to end unhealthy competition and ensure fairness. He appealed for cooperation in collectively determining this policy and thanked everyone for their active participation in the program.
Following the oath-taking, the outgoing board members were honored with commemorative crests for their invaluable contributions to CACCO’s growth. The crests were handed over by the distinguished guests. The honored outgoing members included:
• Former Secretary Mr. Dominic Ranjan Purification
• Former Directors: Dr. Binoy Goswami, Ms. Kabita Gloria Gomes, Mr. Sanchoy Leonard Costa, Mr. Liton Richard Cruze, Mr. Lingkars Rozario
• Former Internal Audit Committee Members: Member Secretary Mrs. Christina Gomes and Member Mr. Martin Mree.
In this joyful moment, CACCO welcomed a new member society—Achik Cooperative Credit Union Ltd. from Madhupur, Tangail—into its family. Former and current Chairmen of CACCO jointly presented the certificate of full membership and CACCO’s flag to Mr. Harun Simsang, Chairman of Achik Cooperative Credit Union Ltd.
Distinguished guests congratulated both the newly elected Board and the honored outgoing members. They praised CACCO’s ongoing activities and reaffirmed the necessity of bringing all Christian cooperatives under a single umbrella, with CACCO serving as the central guardian. They expressed concern over the increasing loan delinquency within the cooperatives and warned of the rise of a debt-ridden Christian community—contrary to the founding principles of cooperatives, which were created to make the poor self-reliant. They noted that CACCO itself was formed to address this issue and urged the new Board to develop strategies for preventing bad loans and establishing a cooperative system of unity and mutual coexistence among all Christian cooperatives.
Leaders from various member societies presented floral greetings to the newly elected Board and expressed their strong commitment to support CACCO’s initiatives. The event concluded with a heartfelt vote of thanks from Vice Chairman Mr. Nicholas R Corraya, who expressed deep gratitude to all guests and participants for their enthusiastic presence and active contributions to the success of the event. He officially announced the closing of the ceremony, celebrating the collective spirit of Christian cooperative growth.
With the theme “Transforming Leadership and Standards for Resilient Financial Cooperatives” the Central Association of Christian Cooperatives (CACCO) Ltd. successfully organized the 1st CEO Workshop, 15th Annual General Meeting (AGM), and 7th Open Forum 2026 from 13 to 15 March 2026, with the active participation of 151 dynamic cooperative leaders and professionals from across Bangladesh. The events were held at Hotel Sea Palace, located in the world’s longest natural sea beach area of Cox’s Bazar.
CEO Workshop
On the first day, the CEO Workshop focused on “Leading with Visioning the age of AI: Navigating Realities, Overcoming Challenges, Unlocking Opportunities toward enhancing professional leadership within the Christian communities. Key topics included the current realities, challenges, and opportunities of cooperatives, the roles and responsibilities of CEOs.24 best lessons from renowned global business leader Jack Welch, leadership bootcamp and the application of Artificial Intelligence (AI) in the era of digitalization. A total of 74 executive leaders from various cooperatives participated. The workshop served as a unique platform for experience sharing, networking, and leadership development among CEOs.
15th Annual General Meeting (AGM)
The 15th AGM commenced on 13 March at 3:00 PM, chaired by Tutul Peter Rodrigues. The meeting was attended by 31 delegates and 46 observers from member cooperatives. As per the agenda, CACCO’s achievements for the 2024–2025 fiscal year, ongoing activities, and future plans were presented. The organization recorded a 28.04% growth in assets and declared a 10.50% dividend. it passed its 5th years strategic planning. It expanded its interventions round the Country. The delegates expressed their appreciation and extended thanks to the leadership for these significant achievements.
7th Open Forum
The 7th Open Forum began on 14 March at 8:30 AM with the participation of all 151 leaders and professionals. A highly engaging and insightful virtual presentation on High Road Leadership was delivered by ACCU’s CEO Ms. Elenita V San Roque, aimed at advancing leadership excellence in Bangladesh’s cooperative sector. Other valuable sessions on Indonesian cooperative best practices and global standards in credit union financial and management systems (ACCESS and CULEG) were presented by Ms. Rosalina Susi, CEO, PUSKOPCUINA and Fr. Dr. Freddy Rante Taruk, Advisor, Credit Union Sauan Sibarrung. Other key discussions included Fit & Proper assessment, CACCO’s Strategic Plan (2025–2030), breakout and plenary sessions on best cooperative practices, climate action, digitalization, youth and women engagement, international experience sharing, capital adequacy ratio, and sustainable cooperative development initiatives. The forum also featured best practice presentations from three cooperatives and provided a valuable opportunity for knowledge sharing and networking in a collaborative environment.
The AGM and Open Forum were graced virtually by the Chief Guest, Md. Nabirul Islam. In his remarks, he highlighted key challenges in Bangladesh’s cooperative sector, particularly the high taxation imposed on cooperatives and the limited government allocation for cooperative development. He urged cooperative leaders to take collective initiatives to address these issues. He also congratulated CACCO for ensuring statutory audits among its member cooperatives and expressed his commitment to support CACCO whenever needed.
Based on performance evaluation and selected indicators, three member cooperatives were recognized as the top performers:
1. Dharenda Christian Cooperative Credit Union Ltd.
2. Hasnabad Christian Cooperative Credit Union Ltd.
3. Mohakhali Christian Cooperative Credit Union Ltd.
At the concluding session, participants unanimously adopted the 7th Open Forum 12 points Declaration, considering current realities, future challenges and in alignment with the 6th Open Forum Cox’s Bazar Declaration, SDGs and the Bangkok Declaration of ACCU, to be achieved by 2030.
The key commitments include:
1. Promote professionalism at all level of cooperatives.
2. Strengthen effective relationships with the regulators to smoothen cooperative-friendly regulatory system.
3. Ensure 30% youth and women in leadership.
4. Adoption of regulatory performance standards for financial and mgt systems maintaining the standards (PEARLS-GOLD, ACCESS-CULEG, Capital Adequacy, Fit & Proper).
5. Uphold Christian values and fostering unity among cooperatives.
6. Create opportunities for coordinated green investment and promoting eco-friendly cooperatives.
7. Improve quality of life through effective and responsive initiatives.
8. Transition from traditional systems to a digital ecosystem at CACCO and Cooperatives.
9. Strengthen financial risk management practices.
10. Advocacy for fixing share value and competitive interest rate in market.
11. Effective execution of strategic planning (2025-20230) to address present and future realities.
12. Activate inclusion of marginalized communities, youth, and women in cooperatives.
The successful organize of these landmark events reflects CACCO’s strong commitment to leadership development, good governance, and innovation. By promoting transformational leadership and global standards, CACCO continues to play a vital role in building a sustainable, inclusive, and resilient cooperative sector in Bangladesh.



